হামলার মধ্যে ইসরায়েলে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৩:২৪ পিএম

ফিলিস্তিনের সশস্ত্রগোষ্ঠী হামাস গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় ধরনের হামলা চালিয়েছে গতকাল (৭ অক্টোবর)। এতে বহু মানুষ নিহত হয়েছেন। অনেকে জিম্মি হয়েছেন। এ ঘটনার পর ইসরায়েলের পাল্টা হামলায় বড় ধরনের যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আর এই ভয়াবহতার মধ্যে ইসরায়েলে আটকা পড়লেন বলিউড অভিনেত্রী নুশরাত ভারুচা। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে দেশটিতে গিয়েছিলেন তিনি। নুশরাত। ছবি: ইনস্টাগ্রাম/নুশরাত

অভিনেত্রীর টিমের এক সদস্য জানান, এক বেসমেন্টে আপাতত আশ্রয় নিয়েছেন নুশরাত। সেখানে সুরক্ষিত আছেন তিনি। অভিনেত্রীকে ইতোমধ্যে দেশে ফেরানোর ব্যবস্থা করছে ভারত সরকার।

টিমের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা অবশেষে নুশরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি। দূতাবাসের সহায়তায় ওঁকে নিরাপদে দেশে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তিনি সুস্থ আছেন এবং ভারতে ফিরছেন।’

নুশরাতের টিমের এক সদস্য এর আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ‘নুশরাত দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছেন। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যোগ দিতে তিনি সেখানে গিয়েছিলেন। শেষবার যখন আমি তাঁর সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম, আজ দুপুর সাড়ে ১২টার দিকে, তখন সে একটি বেসমেন্টে নিরাপদ ছিল। নিরাপত্তা ব্যবস্থার জন্য এর চেয়ে বিশদ প্রকাশ করা যাবে না।’

৩৮ বছর বয়সী এই অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল প্রণয় মেশরাম পরিচালিত থ্রিলার নাটক ‘আকেল্লি’তে। ছবিতে তিনি একজন সাধারণ ভারতীয় মেয়ের চরিত্রে অভিনয় করেছেন, যে একটি যুদ্ধক্ষেত্রে আটকা পড়ে এবং নিরাপদে বেরিয়ে আসার জন্য লড়াই করে। এবার বাস্তবেও একই ঘটনার মুখোমুখি হলেন। নুশরাতের পরবর্তী ছবি ‘ছিরি ২’। 

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
মন্ত্রণালয়ের কোনো সদস্য ভালো পারফর্ম করতে না পারলে তাকে প্রধানমন্ত্রী পরিবর্তন করবেন বলে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকারের বিভিন্ন...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর