প্লাস্টিক সার্জারিতে শরীরে রক্তজমাট, অভিনেত্রীর করুণ মৃত্যু

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:০৬ পিএম

প্লাস্টিক সার্জারি করতে গিয়ে এবার মারা গেলেন লাতিন তারকা জ্যাকুলিন ক্যারিরি। ক্যালিফোর্নিয়ায় লাতিন সিনেমার এক বড় নাম তিনি। জ্যাকুলিনের মৃত্যুতে হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

জানা গেছে, অস্ত্রোপাচারের সময় শরীরের রক্তজমাট বাঁধতে শুরু করে জ্যাকুলিনের। একাধিক রিপোর্ট অনুযায়ী, ৪৮ বছর বয়সে প্রয়াত হয়েছেন আর্জেন্টিনার প্রাক্তন এই বিউটি কুইন ও অভিনেত্রী।

খবর ছড়িয়ে পড়তেই তাঁর ভক্তরা রীতিমতো হতবাক। মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছে শরীরের বহু জায়গায় রক্তজমাট ও হৃদরোগে আক্রান্ত হওয়ার কথা! ডেইলি মেইলের মতে, অভিনেত্রীর মৃত্যুর খবর সান রাফায়েল ভেন্ডিমিয়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোষণা করা হয়। এর আগে প্লাস্টিক সার্জারির জটিলতায় মারা গেছেন আর্জেন্টিনার আরেক অভিনেত্রী সিলভিনা লুনা (৪৩)।

জানা যায়, কসমেটিক সার্জারি করার কারণে অনেক সমস্যার সম্মুখীন হয়েছিলেন জ্যাকুলিন। হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে তিনি মারা যান।

আর্জেন্টিনার মিডিয়া রিপোর্ট অনুসারে, জ্যাকুলিনের চিকিৎসার সময় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছিল। যেগুলো শেষ পর্যন্ত রক্তজমাট বাঁধার দিকে নিয়ে যায়, যার ফলে তার মর্মান্তিক মৃত্যু হয়। মৃত্যুর সময় তার পাশে ছিলেন সন্তান ক্লো এবং জুলিয়ান।

১৯৯৬ সালে আর্জেন্টিনায় সান রাফায়েল এন ভেন্ডিমিয়া আঙুর ফসলের উৎসবের সৌন্দর্য প্রতিযোগিতায় রানার-আপ হয়েছিলেন তিনি। তরুণী বয়সে তিনি সান রাফায়েল এন ভেন্ডিমিয়া উৎসবের ভাইস কুইনও ছিলেন। লাতিন আমেরিকার বেশ প্রভাবশালী ও জনপ্রিয় তারকা ধরা হয় তাকে।

 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর