হামাসের হামলায় ৬০০ ইসরায়েলি নিহত, যুদ্ধ ঘোষণা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৭:০৫ পিএম

শনিবার হামাসের করা রকেট হামলায় ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

এদিকে, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রণালয় রোববার এক বৈঠকে বসে। বৈঠক শেষে সেখান থেকে আসে আনুষ্ঠানিক যুদ্ধের ঘোষণা। দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর দপ্তর থেকে এই তথ্য জানা যায়। এর ফলে এখন আরও শক্তিশালী হামলা চালাতে পারবে ইসরায়েলের সেনাবাহিনী।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি বাহিনী ও হামাসের সংঘর্ষ। এ ছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত এই সংঘর্ষে ৪৪ ইসরায়েলি সেনা ও ৩০ নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন।

শনিবারের মতো রোববারও ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে হামাস। ফিলিস্তিনের এই গোষ্ঠী জানায়, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের শহর সেরতে ১০০টি রকেট হামলা চালানো হয়েছে। 

এদিকে, মিসরে পুলিশের গুলিতে মারা গেছেন ২ ইসরায়েলি পর্যটক। এ ছাড়া গুলিতে মিসরের এক নাগরিকও নিহত হয়েছেন বলে জানা গেছে।

মিসরের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের বরাতে আল জাজিরা বলছে, দেশটির আলেকজান্দ্রিয়া এলাকায় ইসরায়েলি পর্যটকদের টার্গেট করে গুলি করেন এক পুলিশ কর্মকর্তা। এতে তিনজন নিহতের প্রাথমিক তথ্য জানিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থা।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
এবার আন্তর্জাতিক অপরাধ আদালত–আইসিসির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আইসিসির সাবেক বিচারক নাভি পিল্লাই শান্তিতে নোবেল পুরস্কার জেতার কয়েক ঘণ্টা পরই এই পদক্ষেপ নিল ওয়াশিংটন।
জন্মের পরপরই যুদ্ধ কেড়ে নিয়েছিল ছোট্ট বিসানের স্বাভাবিক শৈশব। ইনকিউবেটরে করেই তাকে গাজা থেকে নিয়ে যাওয়া হয়েছিল মিসরে। প্রায় আড়াই বছর পর পরিবারের কাছে ফিরেছে সে। কিন্তু ফিরে এসেই মাকে চিনতে পারেনি...
গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে শুরুর পর পেরিয়ে গেছে তিন বছর। হামাসের হামলার জবাবে শুরু হওয়া অভিযানে গোটা উপত্যকা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। যুদ্ধবিরতির উদ্যোগ ভেস্তে যাওয়ায় সেই সংঘাত ছাড়িয়ে গেছে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর