আয়রন ডোম ব্যর্থ, হামাসকে ঠেকাতে অস্ত্র দেবে আমেরিকা

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:০৮ পিএম

বিশ্বের অন্যতম সেরা ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা আয়রন ডোমকে বোকা বানিয়ে ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী। এরই মধ্যে মারা গেছেন ৬ শতাধিক ইসরায়েলি। এবার ইসরায়েলকে নতুন অস্ত্র দেওয়ার কথা জানিয়েছে আমেরিকা।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন রোববার জানান, ইসরায়েলকে অস্ত্র দেওয়ার ব্যাপারে শিগগির ঘোষণা আসতে পারে। এসব অস্ত্র চেয়েছে ইসরায়েল। এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে। 

এমন তথ্যই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘হামাসের হামলা ঠেকাতে লড়ে যাচ্ছে ইসরায়েল। এ কারণে প্রেসিডেন্ট জো বাইডেন নতুন করে দেশটিতে অস্ত্র পাঠানোর দিকনির্দেশনা দিয়েছেন।’ 

তবে কী অস্ত্র পাঠানো হবে, তা জানাননি ব্লিঙ্কেন। ইসরায়েলে কোনো মার্কিন নিহত, আহত বা নিখোঁজ হয়েছে কিনা, তা বের করার চেষ্টা করছে দেশটি।

আয়রন ডোম হলো মাটি থেকে আকাশে ছোড়া স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। স্বল্পপাল্লার রকেট, মর্টার, আর্টিলারি শেল এবং ড্রোন হামলা মোকাবিলায় ইসরায়েলের বিভিন্ন স্থানে এই ব্যবস্থা মোতায়েন রাখা আছে। এতে তিনটি কেন্দ্রীয় উপাদান আছে, রাডার, কন্ট্রোল, মিসাইল ফায়ারিং ব্যবস্থা। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় চলছে ইসরায়েলি বাহিনী ও হামাসের সংঘর্ষ। এ ছাড়া গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এ পর্যন্ত এই সংঘর্ষে ৪৪ ইসরায়েলি সেনা ও ৩০ নিরাপত্তা কর্মকর্তা মারা গেছেন।

এর আগে শনিবার হামাসের করা ৫ হাজারের বেশি রকেট হামলায় এ পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন। ইসরায়েলের কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। গাজায় ইসরায়েলের পাল্টা হামলায় ৩৭০ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে।

ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের ধারাবাহিক হামলায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে দেশটিতে। ফলে সৌদিতে ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডাসহ একাধিক দেশ।
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের এরি শহরে বন্দুক হামলায় দুই শিশুসহ অন্তত নয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে এবিসি নিউজ।
ওমান বন্দরের কাছাকাছি অবস্থানকারী তেলবাহী জাহাজ এমটি ফেলিতে মার্কিন যুদ্ধ জাহাজ থেকে হামলা হয়েছে। তবে নিরাপদে আছেন সাত বাংলাদেশিসহ মোট ২৬ নাবিক। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টার দিকে...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর