প্যারিসে বাংলাদেশি দুই সিনেমার বাজিমাত

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৪৩ পিএম

পর্দা নেমেছে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র নিয়ে প্যারিসে অনুষ্ঠিত গঁজ স্যুর সেইন ফিল্ম ফেস্টিভ্যালের। গত ৪ নভেম্বর শুরু হওয়া এই উৎসবরে সমাপনী দিন ছিল রোববার (৮ অক্টোবর)। এই উৎসবে বাজিমাত করেছে বাংলাদেশি সিনেমা ‘শ্যামা কাব্য’ ও ‌‘আজব কারখানা’। ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে প্রথম ছবিটি পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ। দ্বিতীয়টি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী, প্রযোজনায় সামিয়া জামান।
 
জানা যায়, গতকালই উৎসবে প্রিমিয়ার হয় ‌‘শ্যামা কাব্য’র। মর্যাদাপূর্ণ এই আয়োজনে ১০টি পুরস্কারের মধ্যে ৪টি জিতে নেয় এই সিনেমা। স্পেশাল জুরি, বেস্ট অরিজিনাল স্ক্রিনপ্লে, বেস্ট পিকচার ও বেস্ট এডিটিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে এটি। পরিচালনার পাশাপাশি গল্প, চিত্রনাট্য, সংলাপ ও সম্পাদনায় ছিলেন বদরুল আনাম সৌদ নিজেই। অন্যদিকে, ‘আজব কারখানা’ জিতেছে দুটি পুরস্কার। বেস্ট মিউজিক ডিরেক্টর হিসেবে লাবিব কামাল গৌরব ও বেস্ট সাউন্ড ক্যাটাগরিতে অমিত কুমার দত্ত। এছাড়াও সিনেমাটি নভেম্বরে প্যারিসের এল’এনট্রাস্তে ফেস্টিভ্যালেও প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। 

আজব কারখানার দৃশ্যে পরমব্রত। ছবি: সংগৃহীত

বাংলাদেশি সিনেমার এমন বিজয়ে ফেসবুকে অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘সামিয়া জামান ও বদরুল আনাম সৌদ—তোমরা দুজনে আমাদের এনে দিয়েছো ১০টির মধ্যে ৬টি পুরস্কার। তাও আবার ভারতীয় চলচ্চিত্রের কোনো আসর থেকে। বাংলাদেশ সত্যিই গর্বিত। অভিবাদন দুজনকে। জয় বাংলা।’

উল্লেখ্য, একটা দম্পতির মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্পে এগিয়েছে ‘শ্যামা কাব্য’ সিনেমাটির কাহিনি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সোহেল মন্ডল ও নীলাঞ্জনা নীলা। আরও আছেন ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, এ কে আজাদ সেতু প্রমুখ।

‘আজব কারখানা’র গল্প এগিয়েছে একজন রকস্টারের জীবন ও লোকগানের শিল্পীদের ঘিরে। প্রধান চরিত্রে অভিনয় করেছেন কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়াও আছেন দিলরুবা দোয়েল, শাবনাজ সাদিয়া ইমি, খালিদ হাসান রুমি, হালিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলিসহ অনেক লোকজ শিল্পী। ছবিটির গান লিখেছেন কবি হেলাল হাফিজ। সংগীত পরিচালনায় ছিলেন লাবিক কামাল গৌরব।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর