শাকিবের ‘দরদ’কে টেক্কা দিতে মাঠে নামছেন ইকবাল!

আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০২:১১ পিএম

ঈদে শাকিব খানকে আবারও টেক্কা দিতে আসছেন বন্ধু, পরিচালক ও প্রযোজক মোহাম্মদ ইকবাল। হ্যাঁ, অনন্তকে নিয়ে ‘কিল হিম’র পর এবার রোশানকে সঙ্গে রেখে তৈরি করছেন ‘ডেড বডি’। পরিচালনা করবেন ইকবালই। 

সিনেমাটির মুক্তি নিয়েও পরিকল্পনা হয়েছে কিছুটা, বক্তব্যে এমন ইঙ্গিত দিয়েছেন এই পরিচালক-প্রযোজক। এদিকে, আগামী ঈদে মুক্তির পরিকল্পনায় শাকিব খানকে নিয়ে ‘দরদ’ নামে নতুন সিনেমা শুরু করতে যাচ্ছেন নির্মাতা অনন্য মামুন। তাই ঈদে কি শাকিবের ছবিকে টেক্কা দিবে ‘ডেডবডি’?

এ প্রসঙ্গে ইকবাল বললেন, ‘ইনশাল্লাহ, ঈদে আসবই। কারণ আমার তো একটা রোগ আছেই; কোনো-না-কোনো ঈদে আসিই। আর ঈদে আসতে হলে বুঝতে হবে আমার সাথে কারা কারা আছে? আমার মূল শক্তি গল্প। তাই গল্প যদি ভালো থাকে, ড্যাম ক্যায়ার!’ 

ডেডবডি সিনেমার মহরতে অভিনয়শিল্পীদের সঙ্গে মোহাম্মদ ইকবাল (ডানে), ছবি: সংগৃহীত

গতকাল রোববার সন্ধ্যায় এফডিসিতে নতুন সিনেমার মহরতে ইকবাল পরিচয় করিয়ে দেন এর শিল্পীদের সঙ্গে। জানান, বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন জিয়াউল রোশান, পশ্চিমবঙ্গের মডেল অন্বেষা রায়, ওমর সানী, শ্যামল মাওলা, মিষ্টি জাহানসহ অনেকে।

মোহাম্মদ ইকবাল আরও বলেন, ‘এবার গল্পটা একেবারেই ভিন্ন রকম। মূল গল্প হরর। তবে এখানে রোমান্টিক ও অ্যাকশন সবই আছে। আর এর গল্প, ভাবনা সব কিছুই আমার। অনেকদিন থেকে এর পরিকল্পনা করছিলাম। অবশেষে কাজটি শুরু করতে পারায় ভালো লাগছে।’

আগামীকাল মঙ্গলবার একঝাঁক তারকাশিল্পীদের নিয়ে আমিনবাজারে শুরু হচ্ছে ‘ডেডবডি’র শুটিং। সিনেমাটিতে যুক্ত হওয়া প্রসঙ্গে কলকাতার মডেল-অভিনেত্রী অন্বেষা বলেন, ‘কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের এই ছবির পরিচালক ও প্রযোজকেরে সঙ্গে যোগাযোগ হয়। তাঁরা কলকাতায় এসেছিলেন। গল্পটি শুনেছি ও চরিত্র সম্পর্কে জানার পর এতে অভিনয় করার সিদ্ধান্ত নিয়েছি। মাসখানেক আগে বাংলাদেশে এসেছিলাম, চুক্তিবদ্ধ হয়েছি।’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকীতে নুহাশ পল্লীতে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণের আয়োজন করা হয়। বৃষ্টির মধ্যেও স্বজন, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাঁর কবরে শ্রদ্ধা জানান।
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও ইধিকা পালকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা। কারণ, হঠাৎ করেই নিজের ফেসবুক পেজের কাভার ছবিতে ২০২৩ সালের সুপারহিট সিনেমা ‘প্রিয়তমা’র পোস্টার যুক্ত করেছেন...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর