‘মুজিব’ ছবির চাহিদায় থমকে যাচ্ছে ‘লিও’?

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০৭:১৭ পিএম

আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে বছরের অন্যতম আলোচিত ভারতের ছবি ‘লিও’। প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে বাংলাদেশে আমদানির প্রস্তুতিও চলছে। একই সময়ে মুক্তি দিতে চায় আমদানিকারক অ্যাকশন কাট এন্টারটেইমেন্ট। তবে বেশ কিছু কারণে ছবিটি এদেশে আসা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

খোঁজ নিয়ে জানা যায়, আগামী ১৩ অক্টোবর সারাদেশে মুক্তি পাবে বাংলাদেশ ও ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তৈরি ‘মুজিব: একটি জাতির রূপকার’। বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জীবনীভিত্তিক এ ছবিটি দেশের প্রায় সব হলেই প্রদর্শিত হতে যাচ্ছে। এটির পরিবেশনায় আছে জাজ মাল্টিমিডিয়া।মুজিব’ ছবির দৃশ্যে শুভ ও তিশাসহ অন্যান্যরা। ছবি বিএফডিসির সৌজন্যে

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, টানা দুই সপ্তাহের বুকিং চলছে ছবিটি নিয়ে। প্রথম লটে দেশের প্রায় সব প্রেক্ষাগৃহেই প্রদশর্নের লক্ষ্য তাদের। সেভাবেই চলছে হল বুকিং।

তাই এর মুক্তির ১ সপ্তাহ পর ১৯ অক্টোবর ‘লিও’ মুক্তি পেলেও দেশে পাবে না পর্যাপ্ত হল।

‘লিও’ বাংলাদেশে আমদানির করার পদক্ষেপ নিয়েছে অ্যাকশন কাট এন্টারপ্রাইজ। এর কর্ণধার অনন্য মামুন বলেন, ‘‘লিও’ দেশে আসবে কিনা—এটা আমরা ১৩ অক্টোবরের পর বলতে পারব। ‘মুজিব’ ছবির বুকিংটা দেখতে চাইছি। এরপর সিদ্ধান্ত।’’

 

ছবিটি নিয়ে আরও একটি সংকট আছে। মুক্তির ঠিক ১ মাস পর এটি ওটিটি প্ল্যাটফর্মে আসবে। তাই খুব একটা দেরি প্রেক্ষাগৃহে মুক্তির সুযোগ নেই বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ওটিটিতে আসার আগে হাতে দুই অথবা এক সপ্তাহ সময় থাকবে। এত অল্প সময়ে লগ্নিকৃত টাকা উঠে আসার সম্ভাবনাও বেশ কঠিন। তাই নির্মাতা লোকেশ কানাগরাজ ও তামিল সুপারস্টার থালাপতি বিজয়ের ছবিটি এ দেশে মুক্তিটা অনিশ্চিত হয়ে পড়েছে। 

প্রসঙ্গত, নির্মাতা লোকেশ কানাগরাজের সিনেমাটিক ইউনিভার্সের অংশ ‘লিও’। অনেকেই মনে করছেন এই ইউনিভার্সের আগের দুই সিনেমা ‘কাইথি’ ও ‘বিক্রম’র অনেক চরিত্রকেই দেখা যাবে এ সিনেমায়। প্রায় ৩০০ কোটি রুপি বাজেটের এ ছবিটি বাংলাদেশে মুক্তি নিয়ে বেশ উদ্দীপনাও চোখে পড়েছিল।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর