শাকিব খানের সিনেমায় আবার রাহুল দেব

আপডেট : ১০ অক্টোবর ২০২৩, ০১:৪০ পিএম

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’তে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা রাহুল দেব। এবার ঢাকাই সিনেমার সুপারস্টার করছেন প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’। সেখানেও থাকছেন রাহুল। এটি নির্মাণ করবেন অনন্য মামুন।

আগামী ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে এর শুটিং। নির্মাতা ইতোমধ্যেই ‘দরদ’র অভিনয় শিল্পীদের নামের একটি অংশ প্রকাশ করেছেন। যেখানে নতুন করে যুক্ত হয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল দেব। 

নির্মাতা অনন্য মামুন রাহুল দেবের অভিনয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন ‘‘আমাদের ‘দরদ’-এ এবার যুক্ত হলেন রাহুল দেব। সামনে আরও অনেক কিছু আসবে। আর দ্রুতই আমরা কাজ শুরু করছি।’’

অন্যদিকে, গেল রবিবার ‘দরদ’ সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন শাকিব। ওদিনই নির্মাতা জানান, বিগ বাজেটের এই সিনেমাটি ঈদ ছাড়াই পর্দায় আসবে। এ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন বলিউডের সোনাল চৌহান। থাকবেন পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফুর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী, রিও প্রমুখ।

শাকিবের ‘দরদ’-এ বাংলাদেশের পাশাপাশি সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও মুম্বাইয়ের ‘ওয়ান ওয়ার্ল্ড মুভিজ’।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর