কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন ভাবনা

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ০৫:৩০ পিএম

আজ (১৩ অক্টোবর) বহু প্রতীক্ষিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমা সারাদেশের ১৪৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। যার একটি দেখেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

ছবিটি দেখে বেশ আপ্লুত হন এ তারকা। শো শেষে বের হওয়ার সময় কেঁদেও ফেলেন। নিজেকে সামলে অনুভূতি জানানোর চেষ্টা করেন ভাবনা। বলেন, ‘‌খুবই ভালো ছবি। আমি খুব ইমোশনাল হয়ে পড়েছি। কথা বলতে পারছি না। সবার অভিনয় খুব ভালো। জাতির পিতাকে নিয়ে ছবি তাই খুব ইমোশনাল হয়ে পড়েছি। বিশেষ করে শেষটাতে ভয়ানক অনুভূতি হয়েছে।’

গতকাল সন্ধ্যায় আয়োজিত এ প্রিমিয়ার শো শেষে কথা বলেন তারকা থেকে সাধারণ কিছু দর্শক। যাদের পুরোটাই বেশ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। উপস্থিত হয়েছিলেন দেলওয়ার জাহান ঝন্টু, অঞ্জনা, সুব্রত, নাদের চৌধুরী, শাহনাজ খুশি, নিপুণ, আরিফিন শুভ, প্রার্থনা ফারদিন দীঘি, ইমরান মাহমুদুল, সৌম্য, দিব্যসহ অনেকে।

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ও সৌম্য, জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন।

ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
বিশ্বকাপ ফুটবল ফাইনালে স্পেনের সামনে দাঁড়াতেই পারেনি আর্জেন্টিনা। নির্ধারিত ৯০ মিনিটে লিওনেল মেসিরা যেন পায়ে কোনো বলই পাননি! আর্জেন্টিনার এমন হারে মন ভেঙেছে লাখও সমর্থকের। এদিকে, প্রিয় দল হারতেই...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
ইউনিয়ন পরিষদ নির্বাচনের আচরণবিধিমালা চূড়ান্ত করতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে কমিশন সভা চলছে। 
লোডিং...

এলাকার খবর