‘মনে হচ্ছিল আমি পালিয়ে গেলে বঙ্গবন্ধু মারা যাবেন না’

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পিএম

আগামীকাল (১৩ অক্টোবর) বহু প্রতীক্ষিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমা সারাদেশে মুক্তি পাচ্ছে।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুটি বিশেষ প্রদর্শনী আয়োজন করা হয়। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো'র উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং চলচ্চিত্রটির শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া সন্ধ্যায় মহাখালীর এসকেএস টাওয়ারে স্টার সিনেপ্লেক্সে আয়োজন করা হয় আরও একটি প্রিমিয়ার শো।

যা পরিণত হয়েছিল তারকাদের মিলন মেলায়। উপস্থিত হয়েছিলেন দেলওয়ার জাহান ঝন্টু, অঞ্জনা, সুব্রত, নাদের চৌধুরী, শাহনাজ খুশি, নিপুণ, আরিফিন শুভ, প্রার্থনা ফারদিন দীঘি, ইমরান মাহমুদুল, সৌম্য, দিব্যসহ অনেকে।

দীঘি। ছবি: ইনডিপেনডেন্ট ডিজিটাল

এদিকে ছবির কাজ করার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রধান অভিনেতা আরিফিন শুভ বলেন, ‘প্রতিটি শিল্পী খুবই আন্তরিকভাবে কাজটি করার চেষ্টা করেছেন। আমার এখনও বিশ্বাস হয় না আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছি। মনে হয় না মৃত্যুর আগ পর্যন্ত এটা বিশ্বাস হবে আমার।’

ছবির বিশেষ কোনো দৃশ্যের কথা বলতে বলা হলে তিনি বলেন, ‘খুবই শিশুসুলভ ঘটনা হয়তো এটা। তারপরও বলি, যখন বঙ্গবন্ধুর হত্যার সিনটি করতে যাচ্ছিলাম, বারবার মনে হচ্ছিল, এই সিনটা না করি। মনে হচ্ছিল, আমি পালিয়ে যাই। আমি পালিয়ে গেলে বঙ্গবন্ধু মারা যাবেন না।'

এসেছিলেন অঞ্জনা। সঙ্গে আরিফিন শুভ

অন্যদিকে, দীঘি বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার ছোটবেলার ভূমিকায় ছিলেন। তিনি জানান, তাঁর চরিত্রটি প্রধানমন্ত্রী বেশ পছন্দ করেছেন। সকালের প্রিমিয়ারের পর তিনি বেশ প্রশংসা করেছেন। দীঘির বক্তব্য এমন, ‘আমি যে চরিত্র করেছি তা দেখে প্রধানমন্ত্রী খুবই খুশি হয়েছেন। আমার খুবই ভালো লেগেছে। আশা করি, ছবিটি দর্শকরা ভালোভাবে গ্রহণ করবেন।’

ভারতের শ্যাম বেনেগাল পরিচালিত 'মুজিব: একটি জাতির রূপকার' সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে আরিফিন শুভ ও সৌম্য, জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া রিয়াজ আহমেদ, দিলারা জামান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগরসহ দেশের শতাধিক অভিনয়শিল্পী সিনেমাটিতে কাজ করেছেন।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ব্যস্ততা বাড়াচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন কানাডায়—দুজনেরই এখন সময় কাটছে নতুন নতুন কাজ ও...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর