চড় মেরেও বাঁচানো যাচ্ছে না বিয়ে বিচ্ছেদ!

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০১:২২ পিএম

ঘটনাটা ২০২২ সালের অস্কার মঞ্চের। অনুষ্ঠানে স্ত্রী জাডা পিঙ্কেটের অসুস্থতা নিয়ে ঠাট্টা করায় মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষে মারেন অভিনেতা উইল স্মিথ। এই চড়কাণ্ডে অস্কারে ১০ বছর নিষিদ্ধ হন স্মিথ।

তখন সমালোচনার পাশে স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসা ও দায়িত্ববোধের বিষয়টিও আলোচ্য ছিল। কিন্তু এত কিছুর পরও ভাঙতে চলেছে তাঁদের সংসার। ভালোবাসাটা নাকি অনেক আগেই ফিকে হয়ে গিয়েছিল। 

জানা গেছে, ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন হলিউডের তারকা এই দম্পতি। এরপর সম্পর্কের টানাপোড়েন নিয়ে বেশ কয়েকবারই খবর চাউর হয়। তখন চুপ ছিলেন এই দম্পতি। তবে এবার মুখ খুলেছেন জাডা।

‘পিপল ম্যাগাজিন’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, উইল স্মিথের সঙ্গে তাঁর বৈবাহিক জীবন মোটেও শান্তির ছিল না। দাম্পত্য কলহের মধ্যেই কাটছিল দিন। তাই তাঁরা ২০১৬ সাল থেকেই আলাদা থাকছেন। যদিও তাঁদের আইনি বিচ্ছেদ এখনও হয়নি।

কথা বলেন সেই অস্কার কাণ্ড নিয়েও। অভিনেত্রীর মতে, ‘প্রথমে ঘটনাটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি। ভেবেছিলাম এটা হয়তো প্রহসন। পরে যখন উইল নিজের চেয়ারের দিকে হাঁটতে শুরু করেন, তখন বুঝতে পারি ঘটনাটা প্রহসন নয়।’

জাডা জানান, তিনি উইল স্মিথের পাশে থাকবেন। তবে একসঙ্গে থাকবেন না। 

প্রসঙ্গত, ১৯৯৪ সালে উইল স্মিথ ও জাডা পিঙ্কেটের সাক্ষাৎ ঘটে। বিয়ে করেন ১৯৯৭ সালে। তাঁদের সংসারে জাডেন স্মিথ ও উইলো স্মিথ নামে দুই সন্তান রয়েছে।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর