একই ফ্লাইটে আনুশকা শচীন কার্তিক

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ১২:৫৭ পিএম

ক্রিকেটের বিশ্বমঞ্চে আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। হাই-ভোল্টেজ এই ম্যাচের দিকেই দৃষ্টি সব ক্রিকেটপ্রেমীর। আহমেদাবাদে অনুষ্ঠিতব্য এই মহারণের সাক্ষী হতে মাঠে থাকছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মাও। স্বামী বিরাট কোহলি ও টিম ইন্ডিয়াকে সমর্থন করতে, মাঠে বসে তাঁদের জন্য গলা ফাটাতে এরইমধ্যে সেখানে পোৗঁছে গেছেন তিনি। 

শনিবার (১৪ অক্টোবর) সকাল সকাল আমেদাবাদ বিমানবন্দরে দেখা গেল অভিনেত্রীকে। একই ফ্লাইটে ছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার, সঙ্গে সফল ক্রিকেটার দিনেশ কার্তিক। সংবাদমাধ্যম দ্য ফ্রি প্রেস জার্নালের বরাতে ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে একফ্রেমে তাঁদের একটি ছবিও।

বিমানবন্দের আনুশকা শর্মা নজর কেড়েছেন ‘অল ব্ল্যাক’ লুকে। তাঁর পরনে ছিল কালো টপের ওপর কালো স্লিভলেস ব্লেজার। চোখে ছিল রোদচশমাও। কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে হেঁটে এসে গাড়িতে ওঠেন অভিনেত্রী।

প্রসঙ্গত, আজ বেলা ২টা ৩০ মিনিটে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। ধারণা করা হচ্ছে এই ম্যাচে ১ লাখ ৩০ হাজারেরও বেশি দর্শক সমাগম হবে। উপস্থিত থাকবেন বিভিন্ন অঙ্গনের রথী-মহারথীরাও। ভিআইপি স্ট্যান্ডে বসে এই ম্যাচ উপভোগ করবেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও রুপালি পর্দার আরেক মহাতারকা রজনীকান্ত। 

‘সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫’ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। আয়োজনকে ঘিরে অশ্লীলতার অভিযোগ তুলে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে আয়োজকদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. জাকির...
বরাবরই টিম ইন্ডিয়ার পাশে ঢাল হয়ে থাকেন বিরাটপত্নী আনুশকা শর্মা। ওয়ান ডে, টি২০ কিংবা টেস্ট—যে খেলাই হোক না কেন, প্রায় সময়ই গ্যালারিতে বসে দলকে উৎসাহ দেন তিনি। নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করেন সামাজিক...
আইপিএলের চলতি মৌসুমে বেশ ভালো ফর্মে রয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। প্লে অফে যাওয়াও তাঁদের প্রায় নিশ্চিত। যেন ওয়াংখেড়েতে শাপমুক্তি ঘটেছে কেকেআরের। এক দশকেরও বেশি সময় পর...
ঠিক ১০ দিন আগে কলকাতার মাঠে স্পর্শ করেছিলেন মাইলফলক। নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচিন টেন্ডুলকারের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। আজ (১৫ নভেম্বর)...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর