জয়া-প্রসেনজিতের ‌সিনেমা নিয়ে লিখলেন অজয় দেবগন

আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৯:১৯ পিএম

এই দুর্গাপূজায় পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে জয়া আহসান অভিনীত সিনেমা ‘দশম অবতার’। এতে ফিরছেন ‘বাইশে শ্রাবণ’-এর গোয়েন্দা প্রবীর, তথা টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নির্মাতা সৃজিত মুখার্জির হাত ধরে পশ্চিমবঙ্গে এটাই প্রথম কোনও কপ ইউনিভার্স। এরইমধ্যে প্রকাশিত ট্রেলার সিনেপ্রেমীদের মন জয় করে ফেলেছে। এবার সেই আঁচ গিয়ে পড়লো বলিউডেও। সৃজিতের এ ছবিকে শুভেচ্ছা জানিয়েছেন ‘সিঙ্গাম’খ্যাত অভিনেতা অজয় দেবগন।

ইনস্টাগ্রামে অজয় বিশেষভাবে উল্লেখ করেছেন প্রসেনজিতের চরিত্রটির কথা। লিখছেন, ‌‘‘শুভ মহালয়া। দশম অবতার, বাংলার প্রথম অরিজিনাল কপ ইউনিভার্স। সিঙ্গামের তরফ থেকে ‘প্রবীর’কে শুভেচ্ছা।’’

এতে ভীষণ উচ্ছ্বসিত ‘দশম অবতার’ টিম। প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ বলিউড অভিনেতা অজয়ের পোস্টটি শেয়ার করে লিখেছেন, ‘মহালয়ার সকালটা আরও শুভ হয়ে গেল। প্রবীর রায়চৌধুরী ও বাংলার প্রথম কপ ইউনিভার্সের জন্য শুভকামনা জানিয়েছেন সিঙ্গাম। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে।’

অজয়ের সেই পোস্টটি শেয়ার করেছেন অভিনেত্রী জয়া আহসানও। তিনি লিখেছেন, ‘এটা অনেক বড় প্রাপ্তি। অনেক অনেক ধন্যবাদ অজয় দেবগন।’
 

প্রসঙ্গত, সিনেমাটি নির্মিত হয়েছে প্রেম-প্রলয় আর প্রতিশোধের গল্পে। এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আরও রয়েছেন জয়া আহসান, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্ত, রাজেশ শর্মা প্রমুখ। আগামী ১৯ অক্টোবর সিনেমা হলে আসছে সৃজিতের এই ছবি

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিন ধরেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের বাইরে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সাধারণত নিজেকে দূরে রাখেন তিনি। তবে এবার কলকাতার রাজপথে...
বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ...
বাগেরহাটে খানজাহান আলী (রহ.) মাজারের দীঘিতে একটি কুকুরকে ফেলে দেওয়া ও কুমির তা টেনে নিয়েও যাওয়ার ভিডিও ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাণীহত্যার এমন নজির নিয়ে...
সোশ্যাল মিডিয়ায় তারকাদের নিয়ে তুলনা-সমালোচনা যেন এখন নিত্যদিনের ঘটনা। বিশেষ করে বিপাশা হায়াৎ ও জয়া আহসানকে ঘিরে সৌন্দর্য তুলনার বিষয়টি প্রায়ই উঠে আসে আলোচনায়। তবে এ প্রসঙ্গে বেশ ভিন্নধর্মী ও পরিণত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর