ঘোড়া বাঁচাতে আদালতের দ্বারস্থ হলেন জয়া আহসান

আপডেট : ১১ মে ২০২৬, ০৫:১৬ পিএম

বাংলাদেশে ঘোড়ার মাংসের অবৈধ বাণিজ্য ও বাণিজ্যিক ব্যবহার বন্ধের দাবিতে হাইকোর্টে জনস্বার্থে একটি রিট আবেদন দায়ের করা হয়েছে। সোমবার (১১ মে) অভিনেত্রী ও প্রাণিকল্যাণ কর্মী জয়া আহসান, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (অভয়ারণ্য) এবং এ কে খান হেলথকেয়ার ট্রাস্টের পক্ষ থেকে এই আবেদনটি করা হয়।

আবেদনকারীদের পক্ষে আইনি লড়াই পরিচালনা করছেন ব্যারিস্টার সাকিব মাহবুব, ড. সিনথিয়া ফরিদ ও অ্যাডভোকেট সাজিদ হাসান।

আবেদনে বিশেষত অসুস্থ ও জীর্ণ প্রাণীগুলোকে জবাই করে সাধারণ মানুষের খাদ্য হিসেবে প্রতারণামূলকভাবে বাজারজাত করার বিষয়টি বন্ধে উচ্চ আদালতের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এর আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোতে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর আইনি ব্যবস্থা না নেওয়ায় পিটিশনকারীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। রিটে গাজীপুরে সম্প্রতি উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্যের বিষয়ে একটি পুঙ্খানুপুঙ্খ ও সময়সীমাবদ্ধ তদন্ত নিশ্চিত করে তার প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটের নথিতে আইনজীবীরা উল্লেখ করেন, ২০২৫ সালের নভেম্বরের শুরুর দিকে গাজীপুর জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে একটি পরিত্যক্ত তুলা কারখানায় পরিচালিত অবৈধ জবাইখানার সন্ধান মেলে। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ৩৬টি গুরুতর অসুস্থ ঘোড়া এবং ৮টি জবাইকৃত ঘোড়ার মৃতদেহ পাওয়া যায়। উদ্ধারকৃত এসব প্রাণী প্রচণ্ড অপুষ্টি, উন্মুক্ত ক্ষত, টিউমার ও বিভিন্ন সংক্রমণে ভুগছিল। পরবর্তীতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসব প্রাণীর দেহে যক্ষ্মা ও অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়াসহ এমন কিছু সংক্রামক জীবাণু শনাক্ত হয়, যা মানুষের শরীরে সংক্রমিত হতে পারে। অভিযোগ রয়েছে, এই দূষিত মাংস মানুষের কাছে গরুর মাংস বলে প্রতারণার মাধ্যমে বিক্রি করা হচ্ছিল।

পিটিশনকারীরা আদালতকে জানান, গাজীপুরে মোবাইল কোর্ট এই বাণিজ্য নিষিদ্ধ করলেও মাঠ পর্যায়ে তার বাস্তবায়ন নেই। এমনকি অপরাধীদের শনাক্ত বা গ্রেপ্তারে প্রশাসনের পক্ষ থেকে উল্লেখযোগ্য পদক্ষেপ দেখা যায়নি। উল্টো বাজেয়াপ্ত করা অসুস্থ ঘোড়াগুলো পুনরায় নিলামে বিক্রি করার খবর পাওয়া গেছে, যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি হিসেবে দেখা দিচ্ছে। এই প্রেক্ষাপটে রিটে আগামী ৬০ দিনের মধ্যে একটি জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন, অসুস্থ ঘোড়ার নিলাম অবিলম্বে বন্ধ করা এবং উদ্ধারকৃত প্রাণীদের পরিচর্যার জন্য ‘অভয়ারণ্য’র তত্ত্বাবধানে যথাযথ পুনর্বাসন কেন্দ্র স্থাপনের দাবি জানানো হয়েছে। আবেদনকারীদের দাবি, তাৎক্ষণিক বিচারিক হস্তক্ষেপ ছাড়া এই নিষ্ঠুরতা ও স্বাস্থ্যঝুঁকি নির্মূল করা সম্ভব নয়।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর