খেলা দেখতে গিয়ে ২৪ ক্যারেট সোনার আইফোন খোয়া ঊর্বশীর

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:৪৪ পিএম

শনিবার  (১৪ অক্টোবর) ভারতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ! উত্তেজনার পারদ আকাশচুম্বী। আর এর মাঝে খুইয়ে বসলেন নিজের শখের ফোন। বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলার জন্য এটা আরও মন খারাপের।

কারণ এটি সোনার মোড়া আইফোন। শনিবার স্টেডিয়াম থেকে বেশ কিছু ভিডিও নিজের সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছিলেন ঊর্বশী। নীল পোশাকে দর্শকাসনে দেখা গিয়েছে তাঁকে। সব ভালোই চলছিল। কিন্তু বিপত্তি টের পাওয়া গেল অনেক পরে। আজ (১৫ অক্টোবর) ঊর্বশী এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শিগগিরই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’

বিষয়টিতে অনেকে দুঃখ প্রকাশ করলেও ক্ষোভ ঝেরেছেন কেউ কেউ। একজন লিখলেন, ‘কালকেই তো পোস্ট করতে হত। এতক্ষণ পর মনে পড়ল ফোন হারানোর কথা!’ আরেকজন লিখলেন, ‘ফের পাবলিসিটি স্টান্ট। এই মেয়েটাকে কেউ একটা ভালো পিআর খুঁজে দাও। তাতে যদি অন্তত এসব বোকা বোকা কথা বলা বন্ধ করে।’

ঋষভ পন্তের সঙ্গে উর্বশী রাওতেলার সম্পর্ককে ঘিরে গত বছর থেকেই চলছে একাধিক বিতর্ক। সে বিষয়টিও এলো মন্তব্য ঘরে। একজনের কমেন্ট, ‘ওতে পন্তের কোনও গোপন ছবি ম্যাসেজ নেই তো?’

আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে শনিবার হাজির হয়েছিলেন বহু তারকা। যার মধ্যে নাম ছিল ঊর্বশী রাউতেলারও। অভিনেত্রী তাঁর ম্যাচের টিকিটের পাশাপাশি স্টেডিয়ামে তোলা ভিডিও, সবই শেয়ার করে নিয়েছিলেন সামাজিক মাধ্যমে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর