নিজ ঘরে সস্ত্রীক খুন খ্যাতনামা ইরানি নির্মাতা দারিয়ুশ 

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৩:৩৬ পিএম

ইরানের রাজধানী তেহরানে সস্ত্রীক খুন হয়েছেন চলচ্চিত্র নির্মাতা দারিয়ুশ মেহরজুই। রাজধানী তেহরানের থেকে ৩০ কিলোমিটার দূরে করজ নামক স্থানে একটি ভিলায় থাকতেন মেহরজুই। ১৪ অক্টোবর সেখানেই খুন করা হয় ৮৩ বছর বয়সী পরিচালক ও তাঁর স্ত্রী ভাহিদেহ মোহাম্মাদিফার। দেশটির পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত খুনির পরিচয় জানা যায়নি। এর নেপথ্যে কে বা কারা রয়েছেন, সেই রহস্য উদ্‌ঘাটন করতে শুরু হয়েছে তদন্ত।

এবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, প্রখ্যাত ইরানি চলচ্চিত্র পরিচালক দারিয়ুশ মেহরজুই এবং তাঁর স্ত্রীকে এক অজ্ঞাত হামলাকারী তাঁদের নিজ বাড়িতে ছুরিকাঘাতে হত্যা করেছে। এছাড়াও সংবাদমাধ্যমটি ইরানি সরকারি বার্তা সংস্থার বরাত দিয়ে জানিয়েছে, ইরান সরকারের বিচার বিভাগের কর্মকর্তা হোসেন ফাজেলি জানিয়েছেন নির্মাতা দারিয়ুশ এবং তাঁর স্ত্রী ভাহিদেহর গলায় ছুরির আঘাতে মৃত অবস্থায় পাওয়া গেছে।

ইরানের সত্তর দশকের উল্লেখযোগ্য পরিচালকের একজন মেহরজুই। দেশটির ছবিতে বাস্তববাদের অবতারণা করেছিলেন যাঁরা, তাঁদের মধ্যে মেহরজুই অন্যতম। এ জন্য বারবার বিপাকেও পড়তে হয়েছে তাঁকে। আশির দশকে ইরানে বিপ্লবে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন মেহরজুই। দেশে নতুন সরকার গঠনের পরে শিল্প ও শিল্পীদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করা হলেও পরের দিকে পরিস্থিতি বদলে যায়।

আশির দশকের গোড়ার দিকে ইরান ছেড়ে প্যারিসে গিয়ে থাকতে শুরু করেছিলেন নির্মিতা। ফ্রান্সে ইরানি উদ্বাস্তুদের সঙ্গেও জীবনযাপন করেছেন তিনি। বানিয়েছিলেন তথ্যচিত্র। কয়েক বছর পরে অবশ্য দেশে ফিরে আসেন মেহরজুই। তাঁর পরিচালিত ছবির মধ্যে অন্যতম ‘হামুন’। এছাড়াও মেহরজুইয়ের বানানো সেরা ছবির তালিকায় রয়েছে—‘লেইলা’, ‘দ্য কাউ’, ‘সনতুরি’।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর