সোনার আইফোন চুরির পোস্ট কেন মুছে দিলেন ঊর্বশী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৩:০৬ পিএম

শনিবার (১৪ অক্টোবর) ভারতের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ! উত্তেজনার পারদ আকাশচুম্বী। আর এর মাঝে বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা খুইয়ে বসলেন নিজের শখের ফোন। যা ২৪ ক্যারেট সোনায় মোড়া। বিষয়টি নিয়ে এক্সে পোস্ট করেছিলেন নায়িকা। দিন দুয়েক বাদেই সেই পোস্ট মুছতে হয়েছে তাকে। না, ফোনটি এখনও পাননি তিনি। 

পোস্ট করে কেন ফোন চুরির কথা জানালেন অভিনেত্রী? সেই নিয়ে শুরু হয় জলঘোলা। ফোনের বিস্তারিত জানতে চেয়েছে আমেদাবাদ পুলিশ। থানায় অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। রাতারাতি সেই টুইট মুছে দেন অভিনেত্রী। তবে পুলিশি চাপে এটা করতে হয়েছে কিনা—তা নিশ্চিত করেননি ঊর্বশী। 

অন্যদিকে, খেলার সময় টিম ইন্ডিয়ার জার্সির রঙেই দর্শকাসনে দেখা গিয়েছিল ঊর্বশীকে। সব ভালোই চলছিল। কিন্তু বিপত্তি টের পাওয়া গেল অনেক পরে। স্টেডিয়ামেই অভিনেত্রী খুইয়েছেন তাঁর দামি আইফোন!

তিনি এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেটের সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শিগগিরই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’

আহমেদাবাদ স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে শনিবার হাজির হয়েছিলেন বহু তারকা। যার মধ্যে নাম ছিল ঊর্বশী রাউতেলারও। অভিনেত্রী তাঁর ম্যাচের টিকিটের পাশাপাশি স্টেডিয়ামে তোলা ভিডিও, সবই শেয়ার করে নিয়েছিলেন সামাজিক মাধ্যমে।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর