‘ভিসা ছাড়াই যাওয়া যাবে আমেরিকা’

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম

হামাস–ইসরায়েল সংঘাতের মধ্যেই এবার ইসরায়েলিদের জন্য আরেকটি সুখবর নিয়ে এল আমেরিকা। এখন থেকে আমেরিকা যেতে হলে ইসরায়েলিদের কোনো ভিসা লাগবে না। ভিসা ছাড়া সর্বোচ্চ ৯০ দিন আমেরিকায় থাকতে পারবেন ইসরায়েলিরা। বৃহস্পতিবার এমন তথ্যই জানিয়েছে আমেরিকার ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, আগামী ৩০ নভেম্বর থেকে এই নিয়ম চালু করার ঘোষণা গত মাসেই দিয়েছিল আমেরিকা। তখন বাইডেন প্রশাসন জানায়, ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসবে ইসরায়েল। এর অনেক আগেই চালু হতে যাচ্ছে এটি। কেবল ইসরায়েলি নাগরিকেরা এই সুবিধা পাবেন বলে জানা গেছে।

এই সুবিধা পেতে হলে সবার আগে নিতে হবে ট্রাভেল অথোরাইজেশন (ইএসটিএ)। এ জন্য ইউএস কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশনের (সিবিপি) ইলেকট্রনিক সিস্টেমে অনলাইনে আবেদন করতে হবে। যাদের বায়োমেট্রিক পাসপোর্ট রয়েছে এবং ৯০ দিনের বেশি থাকবেন না, তারা যোগ্য বলে বিবেচিত হবেন। 

ভিসা ওয়েবার প্রোগ্রামের (ভিডব্লিউপি) আওতায় আসতে হলে এসব নিয়মের মধ্যে যেতে হবে। না যেতে পারলে মার্কিন দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে।   
 
এই আবেদন আপাতত কেবল ইংরেজিতেই করা যাবে। আগামী ১ নভেম্বরের পর অন্য ভাষাতেও করার সিস্টেম চালু করবে আমেরিকা।  

গত ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হয় ইসরায়েল–হামাস সংঘাত। এরই মধ্যে এতে দুই পক্ষের ৫ হাজারের বেশি মানুষ মারা গেছেন। লেবাননের সীমান্তবর্তী এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। এই সংঘাতে ইসরায়েলকে সব রকমের সহযোগিতারা আশ্বাস দিয়েছে আমেরিকা ও যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশ্রুতি পূরণ না করার অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সোমবার কিরগিজস্তানে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী...
ভেনেজুয়েলায় মজুত ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণের লক্ষ্যে একটি চুক্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। আর এই চুক্তি...
প্রতিপক্ষ চীনের কাছে যেখানে রয়েছে মাত্র ৩টি বিমানবাহী রণতরী, সেখানে যুক্তরাষ্ট্রের বহরে আছে ১১টি। সংখ্যার বিচারে এগিয়ে থেকেও বিশ্বজুড়ে একসঙ্গে সামরিক উপস্থিতি বজায় রাখতে হিমশিম খাচ্ছে মার্কিন...
ইরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে আলোচনার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অর্থনৈতিক ও সামরিক দুই ধরনের পদক্ষেপই কার্যকর থাকবে। একইসাথে ইরানের সাথে আলোচনায় তার কোনো তাড়াহুড়ো নেই বলেও...
কার্যক্রম নিষিদ্ধ দলের পদে থাকা নেতাদের স্থানীয় নির্বাচনে অযোগ্য করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। সেই সাথে স্থানীয় সরকারের বিভিন্ন পদে রাজনৈতিক বিবেচনায় প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়াদের আসন্ন...
বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
দীর্ঘ দুই দশকের বেশি এই পথচলায় আর্জেন্টিনার হয়ে ২০৭ ম্যাচ খেলেছেন মেসি। গোল করেছেন ১২৫টি। এর বাইরে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৬৮ গোল। আর্জেন্টিনাকে এনে দিয়েছেন দীক্ষ আকাঙ্ক্ষিত বিশ্বকাপ। দুবার...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা মিছিল করেছে ছাত্রদল। আজ মঙ্গলবার ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমানের নেতৃত্বে রাজধানীতে এ মিছিল হয়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর