তারার ক্রিকেটীয় প্রেম

মডেল জেসিকা গ্যালারিতে থাকলে ব্যাট হাসে ট্রাভিসের!

অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডের 'লাকি চার্ম' তাঁর স্ত্রী মডেল জেসিকা ও মেয়ে মিলি। তাঁরা গ্যালারিতে থাকলে প্রাণ ফিরে পায় যেন হেডের ব্যাট। আজ বিশ্বকাপ আসরে অস্ট্রেলিয়া ও পাকিস্তান মুখোমুখি। তার ফাঁকে জেনে নেওয়া যাক এই ক্রিকেটার ও মডেলের বন্ধুত্ব আর ভালোবাসার ওম গল্প—

আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০৬:২৭ পিএম

২৯ বছরের অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড মেয়েকে নিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। পাত্রী তাঁর দীর্ঘদিনের প্রিয় বন্ধু জেসিকা ডেভিস। পেশায় মডেল এবং ইনস্টাগ্রামে ভীষণ সক্রিয়। অজি ক্যাপ্টেন প্যাট কামিন্সও জেসিকার ফলোয়ার্স লিস্টে রয়েছেন। চলতি বছরের ১৫ এপ্রিল অ্যাডিলেডে নিজ শহরে বিয়ে সারেন ট্রাভিস ও জেসিকা।

ক্রিকেটার ট্রাভিস ও মডেল জেসিকার মন দেওয়া নেওয়াটা অনেকদিনের। তবে সেটা ছিল প্রেমময় বন্ধুত্ব। দু'জনে একে অপরের বেস্ট ফ্রেন্ড। তাই প্রিয় বন্ধুর সঙ্গেই জীবন কাটানোর সিদ্ধান্ত নেন ট্রাভিস। 

স্ত্রী-সন্তানের সঙ্গে ট্রাভিস। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া

মজার বিষয় হলো ট্রাভিস ও জেসিকার বিয়ের সাক্ষী থেকেছে তাঁদের মেয়ে মিলি। সন্তান জন্মের পর দু'জনে বিয়ে করেন। 

২০২২ সালের সেপ্টেম্বরে তাঁদের ঘরে আসে সন্তান। এর সাত মাস পর গাঁটছড়া বাঁধেন তাঁরা। ২০২২ সালে জেসিকা অন্তঃসত্ত্বা থাকাকালীন বড়সড় বিমান দুর্ঘটনার মুখে পড়েছিলেন দু'জনে। কোনোরকমে মৃত্যুমুখ থেকে ফিরে আসেন ট্রাভিস ও জেসিকা। এরপরই বিয়ে করার বিষয়ে থিতু হন তাঁরা।

এদিকে, ইনজুরির কারণে চলতি বিশ্বকাপে এখনও অস্ট্রেলিয়ান দলে যুক্ত হননি ট্রাভিস। শিগগিরই ড্রেসিং রুমে তাঁকে পাওয়া যাবে। আর আশা করা হচ্ছে বাবার খেলা দেখতে মায়ের কোলে চড়ে গ্যালারিতে হাজির হবে মিলি।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর