তারার ক্রিকেটীয় প্রেম

বিয়ের জন্য অলরাউন্ডার কেশবের মায়ের সামনে নাচতে হয়েছিল

দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার কেশব মহারাজের স্ত্রীয়ের নাম লেরিশা মুনসামি। পেশায় তিনি একজন কত্থক নৃত্যশিল্পী। দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তাঁরা। আজ বিশ্বকাপ আসরে দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ড ম্যাচের দিন থাকছে এই ক্রিকেটার ও নৃত্যশিল্পীর কুসুম ওম ভালোবাসার গল্প—     

 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৪:০৪ পিএম

অলরাউন্ডার কেশব রাজের সঙ্গে যে ভারতের যোগসূত্র রয়েছে, তা বুঝতে শার্লক হোমস কিংবা ব্যোমকেশ বক্সী হতে হয় না! বরং নামটিই সেই কথা বলে দেয় ক্রিকেটপ্রেমীদের। তেমনি লেরিশাও একজন ভারতীয় বংশোদ্ভূত। জানা যায়, ক্রিকেটারের পূর্বপুরুষদের আবাসস্থল ছিল উত্তর প্রদেশের সুলতানপুর। ১৮৭৪ সালের দিকে শ্রমিক হিসেবে তাঁরা পাড়ি দেন দক্ষিণ আফ্রিকায়। তারপর থেকে পাকাপাকিভাবে সেখানকারই বাসিন্দা মহারাজ পরিবার। এমনকি লেরিশার পারিবারিক যোগসূত্রও ভারতের উত্তর প্রদেশেই।

একাধিক ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, কেশব-লেরিশার প্রথম পরিচয় বন্ধু-বান্ধবের মাধ্যমে। তারপর সেই পরিচয়টা আরও গাঢ় হতে থাকে। বাড়তে থাকে একে অপরের প্রতি আগ্রহ। একসময় শুরু হয় দেখা করার পর্ব। প্রথমে দুজনের মধ্যে ভাল বন্ধুত্ব ছিল। কখন তা প্রেমে রূপান্তর হলো সেটা বুঝতে পারেনি দুজনের কেউই!

মজার বিষয় হলো—দীর্ঘদিন চুপিসারেই চলেছে এই প্রেমপর্ব। দুজনে একে অপরকে ভালোবাসার কথা জানালেও পরিবারের লোকজনের কাছে তা প্রকাশ করেননি। কারণ, দুজনের কাছেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল তাঁদের পরিবারের সদস্যদের বোঝানো।

কেশব ও তাঁর বান্ধবী লেরিশার কাছে পরিবারকে বোঝানোর বিষয়টি ছিল যুদ্ধ জয়ের সামিল। এই নিয়ে একটি মজার ঘটনাও ঘটেছে। কেশব তাঁর মাকে খুশি করার জন্য অনন্য এক উপায় খুঁজে পেয়েছিলেন। মায়ের ৫০তম জন্মদিনে একটি নৃত্য অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। যেখানে তাঁর বান্ধবী লেরিশা কত্থক নৃত্য পারফর্ম করেছিলেন। নেচেছিলেন কেশবও! লেরিশাকে ছেলের সঙ্গে নাচতে দেখে তাঁর মা বুঝে ফেলেছিলেন যে, ছেলে তাঁর কাছ থেকে কী আশা করছে! অবশেষে গত বছরের ১৬ এপ্রিল ধুমধাম করে তাঁদের বিয়ে সম্পন্ন হয়।

সোশ্যাল মিডিয়াতেও খুব সক্রিয় লেরিশা। মাঝেমধ্যেই নাচের ভিডিও পোস্ট করেন তিনি। বিশেষ করে বলিউডের হিন্দি সিনেমার গানে নাচতে খুবই ভালোবাসেন এই সুন্দরী।

প্রসঙ্গত, লেরিশা ও কেশব দুজনেরই বেড়ে ওঠা দক্ষিণ আফ্রিকার ডারবানে। আর ছোটবেলা থেকেই বাবা-মায়ের বদৌলতে ভারতীয় সাংস্কৃতিক আবহে বড় হয়েছেন লেরিশা। আর কেশবের পরিবারে দাদা ও বাবা দুজনই ক্রিকেট খেলতেন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর