চুপিসারে নৈশভোজ, তবে কি প্রেমে মজেছেন কার্তিক-তারা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৩:০৭ পিএম

বলিউডের ব্যস্ততম তারকা কার্তিক আরিয়ান। ‘ভুলভুলাইয়া টু’র সাফল্যের পর বদলে গেছে তাঁর জীবন। একদিকে যেমন প্রেম ভেঙেছে, অন্যদিকে কর্মজীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে এগিয়ে যাচ্ছেন তিনি। একসময় সারা আলি খান ও কার্তিকের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তারপর অনন্যা পাণ্ডের সঙ্গেও নাম জড়িয়েছে অভিনেতার। এবার এক রেস্তোরাঁয় চুপিসারে আরেক নায়িকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন কার্তিক। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছিলেন নায়িকাকে, সেই সময় হাজির পাপ্পারাৎজিরা।

সম্প্রতি কার্তিককে দেখা গিয়েছিল হৃতিক রোশনের চাচাতো বোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে। এবার অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে দেখা গেল তাঁকে। ছবিশিকারিদের দেখে অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেত্রী। ছুটে যান গাড়ির দিকে।

মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। কার্তিকের পরনে ছিল সাদা শার্ট ও প্যান্ট, অন্যদিকে বডিকন পোশাকে দেখা যায় তারাকে। একে অপরকে আলিঙ্গন করেন, কিন্তু পাপ্পারাৎজিদের দেখা মাত্র তড়িঘড়ি করে চলে যান তাঁরা। 

একসঙ্গে নৈশভোজের ঘটনায় একদিকে যেমন কার্তিক ও তারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে, অন্যদিকে নেটিজেনদের একাংশ মনে করছেন, পুরো ব্যাপারটাই তাঁদের পরবর্তী ছবি ‘আশিকি ৩’-এর প্রচার কৌশল হতে পারে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর