বিয়ের ভিডিও এবারই প্রকাশ্যে আনছেন রণবীর-দীপিকা

আপডেট : ২২ অক্টোবর ২০২৩, ১১:৫৩ এএম

শিগগিরই শুরু হতে চলেছে করণ জোহরের জনপ্রিয়, একই সঙ্গে বিতর্কিত শো ‘কফি উইথ করণ ৮’। শুক্রবার (২৬ অক্টোবর) স্ট্রিমিং প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে এর প্রিমিয়ার হবে। যেখানে এই শোয়ের শুরুতেই থাকছে বিশেষ চমক। আর সেই চমকটা দেবেন রণবীর-দীপিকা। প্রথমবারের মতো জনসম্মুখে আসছে তাঁদের বিয়ের ভিডিওচিত্র।

হ্যাঁ, ঠিকই শুনছেন। ২০১৮ সালে ইতালির লেক কেমোয় আয়োজিত সেই রাজকীয় বিয়ের অনুষ্ঠানের ভিডিও দেখাবেন ‘দীপবীর’। ৫ বছর আগে অনুষ্ঠিত হওয়া সেই বিয়ের সমস্ত দৃশ্য দেখতে পাবেন অনুরাগীরা।

অনেক দিন ধরেই আলোচিত ছিল বলিউডের এই সুপারস্টার দম্পতির বিয়ে। কঠোর নিরাপত্তা আর বাহারি আয়োজনে সেটি ছিল ‘টক অব দ্য শোবিজ’। সেই বিয়ের অতিথি তালিকায় ছিলেন শুধু দীপিকা-রণবীরের ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধু-বান্ধবরা। সিন্ধি ও কোঙ্কনি—দুই রীতি মেনে দুদিন ধরে হয়েছিল এই দুই তারকার বিয়ের অনুষ্ঠান। এর আগে তারকা দম্পতির এই বিয়ের নানান ছবি সামনে এসেছে। তবে ভক্তরা মনকে কখনো মানাতে পারেনি। এবার দীর্ঘদিনের অপেক্ষা ফুরাচ্ছে। সেই বিয়ের সমস্ত রীতিনীতি ভিডিও আকারে উঠে আসছে ভক্তদের সামনে।

রাজকীয় আয়োজনে ইতালিতে হয়েছিল রণবীর-দীপিকার বিয়ে। ছবি: ইনস্টাগ্রাম

উল্লেখ্য, ২০১৩ সালের সঞ্জয়লীলা বানশালির ‘গোলিয়োঁ কি রাসলীলা: রামলীলা’ ছবির সেটে একে অপরের প্রেমে পড়েছিলেন দীপিকা-রণবীর। এরপর নির্মাতার আরও দুটি পিরিয়ডিক্যাল ড্রামায় একসঙ্গে কাজ করেছেন এই দুই তারকা। একটি ‘বাজিরাও মাস্তানি’, অপরটি ‘পদ্মাবত’। একের পর এক ছবিতে একসঙ্গে কাজ করার কারণেই দীপিকা-রণবীরের প্রেম আরও গভীর হয়।

পরবর্তী সময়ে হোমি আদাজানিয়ার ‘ফাইন্ডিং ফ্যানি’ ছবিতে দীপিকার স্বামীর ভূমিকায় অভিনয় করেছিলেন রণবীর। বিয়ের পর ২০২১ সালে স্পোর্টস ড্রামা ‘৮৩’তেও একসঙ্গে অভিনয় করেছেন রণবীর-দীপিকা। সেখানে কপিল দেবের ভূমিকায় রণবীর, আর তাঁর স্ত্রীর ভূমিকায় দেখা গেছে দীপিকাকে। সম্প্রতি শোনা যাচ্ছে, আগামী বছর রোহিত শেঠির কপ ইউনিভার্স ‘সিংগাম এগেইন’-এ আবারও একসঙ্গে দেখা মিলতে পারে এই তারকা দম্পতির।

বলিউডের শীর্ষ নায়িকাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। চলচ্চিত্রে তাঁর অভিষেক হয়েছিল শাহরুখ খানের বিপরীতে। তারপর সঞ্জয়লীলা বানশালির একাধিক মেগাবাজেটের সিনেমায় কাজ করেছেন। তবে শোবিজে এই অভিনেত্রীর...
প্রেম মানে না বয়সের বাধা! বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান যেন তাঁর জ্বলন্ত উদাহরণ। রিনা ও কিরণের সঙ্গে বিচ্ছেদের পর বদলে গেছে তাঁর মনের ঠিকানা। এবার প্রেমিকা গৌরী স্প্র্যাটকে বিয়ে...
ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়শই আলোচনায় উঠে আসেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’খ্যাত আমির খান। তবে এবার তিনি যা করলেন, তাতে সামাজিকমাধ্যমে ট্রোল আর মিমের বন্যা! সম্প্রতি এক অনুষ্ঠানে প্রথমপক্ষের বড়ছেলে...
চুপিসারে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় পপতারকা ডুয়া লিপা। দীর্ঘদিনের প্রেমিক ব্রিটিশ অভিনেতা ক্যালাম টার্নারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। রোববার (৩১ মে) লন্ডনের ওল্ড ম্যারিলবোন টাউন হলে এক...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর