গলায় বাঘের নখের লকেট, বিগ বসের সেট থেকে গ্রেপ্তার প্রতিযোগী

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ পিএম

ভারতের রিয়্যালিটি শোয়ের জগতে ‘বিগ বস’ সবচেয়ে বিখ্যাত। এমনকি বিতর্কিতও। দেশটির রাজ্য ও ভাষার ওপর ভিত্তি করে বেশ কয়েকটি সংস্করণের প্রতিযোগিতা হয়ে থাকে এই শোয়ে। তেমনই একটি সংস্করণ ‘বিগ বস কন্নড়’-এ ঘটেছে অপ্রীতিকর ঘটনা। এক প্রতিযোগী জড়িয়ে পড়েছেন বিতর্কে। ঘটনা এতটাই গুরুতর যে শো চলাকালীন তাঁকে গ্রেপ্তারও করেছে রাজ্য পুলিশ।

প্রতিযোগীর নাম ভার্থুর সন্তোষ। অভিযোগ—তিনি বাঘের নখ দিয়ে তৈরি একটি লকেট চেন পরেছিলেন; যার ভিডিও সামনে আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (২২ অক্টোবর) সেট থেকে তাঁকে পুলিশ আটক করে। বিগ বসের সেটে হাজির হয়ে রীতিমতো তদন্ত চালায় দেশটির বন দপ্তর। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের মতে, গতকাল অভিযুক্তকে বেঙ্গালুরু আদালতের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে পেশ করা হয়। বিচারক তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন।

জানা যায়, স্বতঃপ্রণোদিতভাবেই ভার্থুর সন্তোষের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বন দপ্তর। তাঁর গলায় সেই বিতর্কিত লকেট হেফাজতে নিয়েছে বন দফতর। সেটি বাঘের নখ দিয়েই তৈরি নাকি অন্য প্রাণীর নখ দিয়ে, তা নিশ্চিত করতে ফরেনসিক তদন্তের জন্য পাঠানো হয়েছে। কোথা থেকে এই বাঘের নখ এলো? এই ব্যাপারে জানতে চাওয়া হলে সন্তোষ বলেন, ‘এটা আমার উত্তরাধিকার সূত্রে পাওয়া’। বাঘের নখ পরা বা নিজের কাছে রাখা ভারতীয় বনপ্রাণ (সুরক্ষা) আইন, ১৯৭২ অনুসারে শাস্তিযোগ্য অপরাধ। শুধু নখই নয়, বাঘের শরীরের কোনও অংশই শরীরে ধারণ করা বা নিজের কাছে রাখাটা অপরাধ বলে বিবেচ্য। 

জানা যায়, ভারতের বেঙ্গালুরুতে গরু কেনাবেচার ব্যবসা রয়েছে ভার্থুরের। সঙ্গে রয়েছে রিয়েল এস্টেটের ব্যবসাও। এছাড়া কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি নেট দুনিয়ায় জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। এরপরই বিগ বসের টিকিট পান তিনি। কে জানত বিগ বসের ঘর থেকে সোজা শ্রীঘরে যেতে হবে তাঁকে। অভিযোগ প্রমাণ হলে তিন থেকে সাত বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন তিনি।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ সামশুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুরা মারা যায়।
বিমান ভাড়া কমিয়ে আগামী ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন আজ মঙ্গলবার এই হজ প্যাকেজ ঘোষণা করেন।
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
লোডিং...

এলাকার খবর