সালমানকে নকল করে যা বললেন কঙ্গনা

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১২:১০ পিএম

বিতর্কে বারবার হয়েছেন সমালোচিত। রাখঢাক না রেখে কথা বলায় পেয়েছেন ‘স্পষ্টবাদী’ তকমাও। তারকা কিংবা তারকাসন্তানদের সমালোচনা করতেও কখনো পিছপা হন না তিনি। নিজের মেধা আর প্রতিভার জেরে বলিউডে জায়গা তৈরি করেছেন যে শিল্পীরা, তাঁদের মধ্যেও অনেকের সঙ্গে তাঁর আদায়-কাঁচকলায় সম্পর্ক। সেই কঙ্গনা রানাউতই নাকি প্রায় প্রেম নিবেদন করে বসলেন ‘বিগ বস’ মঞ্চে! তাও আবার সালমান খানকে!

ক’দিন পরেই মুক্তি পেতে যাচ্ছে কঙ্গনার নতুন ছবি ‘তেজস’। দেশপ্রেমের গল্পে নির্মিত এই ছবির প্রচারে ইদানীং ভীষণ ব্যস্ত তিনি। তারই অংশ হিসেবে ঘুরে এলেন ‘বিগ বস ১৭’তে। সেখানে এই আসরের প্রতিযোগীদের সঙ্গে আলাপ-আলোচনা করেন। তবে সেসবের মধ্যে সবচেয়ে নজরকাড়া ‘বিগ বস’ সঞ্চালক সালমানের সঙ্গে তাঁর কথোপকথন। 

সালমান আসার আগেই ‘বিগ বস’ মঞ্চে হাজির হয়েছিলেন কঙ্গনা। ঢুকেই সবাইকে সালমানের ভঙ্গিতে স্বাগত জানান তিনি। পিছনে ততক্ষণে এসে দাঁড়িয়েছেন ভাইজান। কঙ্গনার নকল করা দেখে বেশ অবাক হন তিনি! তবে চটেননি, বরং কঙ্গনার সঙ্গে আরও কিছুক্ষণ রসিকতা করতেও দেখা যায় তাঁকে। কঙ্গনাকে সালমান প্রশ্ন করেন, ছবির সেটে যদি কেউ তাঁর সঙ্গে মশকরা করে, তাহলে কি মেজাজ হারান কঙ্গনা? 

অভিনেত্রী তখন মন খুলে বলে দিলেন, ‘আপনার মতো হ্যান্ডসাম কেউ যদি হন, তাহলে তো কাজে আরও মন বসে।’ কঙ্গনার এই উত্তর শুনে আরও সাহস পান ভাইজান। তারপরেই তিনি কঙ্গনার উদ্দেশে বলে বসেন, ‘আপনাকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। ১০ বছর পরে আপনি কী করছেন?’ সালমানের এই প্রশ্ন শুনে হেসেই খুন কঙ্গনা! 

তবে কি বলিউডে নতুন সমীকরণের সূত্রপাত? এতদিন সমস্ত তারকাদের নিন্দাতেই মুখর হয়েছেন যে কঙ্গনা, বিশেষ করে হৃতিক রোশনের সঙ্গে তাঁর প্রেম ভাঙার পরে বলিউড তারকাদের যেন একেবারে সহ্যই করতে পারেন না তিনি। তবে কি সালমান সেই তালিকার ঊর্ধ্বে? ভিডিওটি প্রকাশ্যে আসতেই এমন প্রশ্ন রাখছেন নেটিজেনরা।

বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
অগ্রিম পারিশ্রমিক নিয়েও ‘ডন ৩’ সিনেমা ছেড়ে দেওয়ায় মারাত্মক বিপাকে পড়েছেন বলিউড অভিনেতা রণবীর সিং। পরিচালক-প্রযোজক ফারহান আখতারের বহুল প্রতীক্ষিত এই ছবির শুটিং শুরুর ঠিক আগেভাগে ঘটে এই ঘটনা।...
বলিউড তারকা সালমান খানের ক্যারিয়ারে অন্যতম সেরা ছবি ‘তেরে নাম’। যেখানে তাঁর সঙ্গে দক্ষিণী অভিনেত্রী ভূমিকা চাওলার রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী আমিশা প্যাটেল...
সমস্যার বেড়াজাল পেরিয়ে নিজের আসন্ন সিনেমা ‘মাতৃভূমি’র শেষ ধাপের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমান খান। এর মধ্যেই নতুন আরেকটি সিনেমার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন বলিউডের ভাইজান।...
বাংলাদেশে নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা, প্রাথমিক স্বাস্থ্যসেবা শক্তিশালীকরণ এবং দক্ষ স্বাস্থ্যকর্মীদের আন্তর্জাতিক কর্মসংস্থান সম্প্রসারণে ফিলিপাইনের সঙ্গে সহযোগিতা জোরদারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ।...
ককরোচ জনতা পার্টির বিক্ষোভের মধ্যেই ভারতে দিল্লি অভিমুখে কৃষকদের পদযাত্রা ঠেকাতে শম্ভু ও খানৌরি সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত বাণিজ্য চুক্তির বিরুদ্ধে...
ভারতে এই প্রথম ডেঙ্গু রোগের চিকিৎসায় কোনো টিকার অনুমোদন দেওয়া হয়েছে। জাপানি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালসের তৈরি ‘কিউডেঙ্গা’ টিকাটি বাজারজাতকরণের আনুষ্ঠানিক অনুমতি...
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থিতা নিয়ে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর