একবাক্যে বুবলীকে ঘৃণা করি: অপু বিশ্বাস

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ১০:৪৭ এএম

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। তাঁকে ঘিরে চলচ্চিত্রাঙ্গনে আলোচিত আরও দুই নাম—অপু বিশ্বাস ও শবনম বুবলী। এই দুই চিত্রনায়িকাই ছিলেন শাকিব ঘরণী। অতীতের বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এখনও তাঁদের মধ্যে আদায়-কাঁচকলায় সম্পর্ক। বিভিন্ন সময়েই এক অন্যেকে নিয়ে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে মন্তব্য করেছেন। এতে তাঁদের সম্পর্ক ক্রমাগত আরও জটিল হয়েছে। এবার বুবলীকে পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন অপু বিশ্বাস।

সম্প্রতি একটি বেসরকারি টিভি চ্যানেল অনুষ্ঠানে হাজির হয়ে বুবলী প্রসঙ্গ উঠতেই অপু বিশ্বাস একবাক্যে বলেন, ‘ওনাকে আমি ঘৃণা করি।’ শুধু তাই নয়, ওই অনুষ্ঠানে বুবলীকে ‘ঘৃণা করি’ বাক্যটি পরপর তিনবার বলেছেন এই নায়িকা। অপু বিশ্বাস বলেন, ‘আমাকে নিয়ে তার কী মন্তব্য গন্তব্য জানার সময় নেই। একবাক্যে তাকে আমি ঘৃণা করি। ইংলিশে ‘হেট’ বললে আরও স্মার্ট হয়।’

বুবলীকে নিয়ে অপু আরও বলেন, ‘ওনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাঁধে। জানি এই শব্দটা প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। ওনাকে আমি ঘৃণা করি।’

বর্তমানে একই স্কুলে পড়াশোনা করছে বুবলীপুত্র শেহজাদ খান বীর ও অপুপুত্র আব্রাম খান জয়। মাঝেমধ্যেই ছেলেকে স্কুলে পৌঁছে দিতে যান অপু বিশ্বাস। সেখানে বুবলী বা বীরের সঙ্গে দেখা হয় কি না, এমন প্রশ্নে এই নায়িকা জানান, এখন পর্যন্ত তেমন কোনো পরিস্থিতি হয়নি।

এ সময় বীরকে নিজের সন্তান মন্তব্য করে অপু বলেন, ‘জয়ের মতো যারা আছে সবাই আমার সন্তানের মতো। জয় যেমন আমার সন্তান, বীরও আমার সন্তান। আমি তাকে অনেক পছন্দ করি। কাছ থেকে দেখেছি। সে খুবই কিউট, মাশাল্লাহ! তাকে আমি মন থেকে অনেক দোয়া করি।’

বাবা হিসেবে শাকিব খান ও তাঁর দুই সন্তান প্রসঙ্গে অপু বলেন, ‘আগেও বলেছি শাকিবের পৃথিবী এখন একটাই। সেই পৃথিবীতে আছে তার দুই সন্তান জয় এবং বীর। সেখানে এখন আর কেউ এন্ট্রি নিতে পারবে না। দুই সন্তানের কারণে শাকিবের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। সে আগের চেয়ে অনেক বেশি সাইলেন্ট হয়েছে এবং দায়িত্ববান হয়েছে। বাবা হিসেবে শাকিবের এই পরিবর্তন ও চিন্তাধারাকে আমি সবসময় রেসপেক্ট এবং সম্মান জানাই।’

এছাড়া ব্যক্তিজীবন ও ক্যারিয়ারে উত্থান পতনে কেমন আছেন অপু বিশ্বাস? জানতে চাইলে এই চিত্রনায়িকা বলেন, ‘শুধু আমি কেন পৃথিবীরও উত্থান পতন আছে। পৃথিবীতে কোভিডের মতো দুর্যোগ এসে চলে গেছে। এছাড়া ঝড়, ভূমিকম্প আসছে। পৃথিবী সবকিছু কাটিয়ে তার নিজের মতো করে সাজিয়ে নিচ্ছে। মানুষের জীবনেও আসে। সবকিছু কাটিয়ে মানুষ ভালো থাকে। আমি পৃথিবীর বাইরে নই। আমিও ভালো আছি। সবকিছু নিয়েই জীবনের সার্থকতা। আজ পর্যন্ত সবার দোয়া এবং দর্শকদের সাপোর্টে কাজ করে যাচ্ছি, এর থেকে ভালো আর কী হতে পারে!’

প্রসঙ্গত, ২০০৮ সালে গোপনে বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। এরপর ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান আব্রাম খান জয়। এর কয়েক বছর পর প্রকাশ্যে আসে শাকিব খান-শবনম বুবলীর বিয়ের খবর। অপুর মতো তিনিও সন্তান নিয়ে হাজির হন প্রকাশ্যে। শাকিব-বুবলীর সন্তান শেহজাদ খান বীর।

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধস। তিব্বত সীমান্তঘেঁষা পাহাড়ি এলাকায় হিমবাহ ধসে নেমে এসেছে কাদা-পাথর-পানির প্রবল স্রোত। এতে এখন পর্যন্ত ১৬৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন প্রায় দেড় হাজার পর্যটক,...
শাকিব খান ও ইধিকা পাল—পর্দায় এই জুটির রসায়ন দর্শকের কাছে ইতোমধ্যেই বেশ জনপ্রিয়। ‘প্রিয়তমা’ দিয়ে শুরু, এরপর ‘বরবাদ’। এবার তৃতীয়বারের মতো একসঙ্গে পর্দায় দেখা যাবে এই...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর