‘পরিপূর্ণ সাবাকে ধরা হয়েছে এ ছবিতে’

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০২:৪৭ পিএম

দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল মুক্তি পেতে যাচ্ছে অরুণ বিশ্বাস পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’। এবার সেই প্রতীক্ষার অবসান। চলচ্চিত্র নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন নন্দিত অভিনেত্রী অরুণা বিশ্বাস। আগামী ৩ নভেম্বর মুক্তি পাচ্ছে তাঁর প্রথম চলচ্চিত্র ‘অসম্ভব’। এ উপলক্ষে শুক্রবার (২৭ অক্টোবর) চ্যানেল আই কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সিনেমাটির বিভিন্ন দিক তুলে ধরেন সংশ্লিষ্টরা। 

জানা যায়, প্রেম-সংঘাত, মান-অভিমান, দেশীয় সংস্কৃতি ও দেশপ্রেমের ঠাঁসবুনোট গল্পের আটসাঁট চলচ্চিত্র ‘অসম্ভব’। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, সোহানা সাবা, গাজী আবদুন নূর, স্বাগতা, শাহেদ, শতাব্দী ওয়াদুদ, অরুনা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসসহ অনেকে।

অরুণা বিশ্বাস বলেন, ‘আমি চেষ্টা করেছি যাত্রাশিল্প ও যাত্রাশিল্পীদের নিয়ে একটা গল্প বলতে, যা অনেক দিনের স্বপ্ন ছিল। সেই স্বপ্নটা পূরণ হতে যাচ্ছে। খুব কম কাজ হয়েছে এমন একটি বিষয় সিনেমার জন্য বেছে নিতে পেরেছি বলে আরও ভালো লাগছে। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পরিবারের সকলকে নিয়ে সিনেমাটি দেখার জন্য।’

সিনেমাটির একটি চরিত্রে দেখা যাবে অরুণা বিশ্বাসের মা জ্যোৎস্না বিশ্বাসকে। এ বিষয়ে অরুণা বললেন, ‘ছোটবেলা থেকে মায়ের অভিনয় দেখেই আমি বড় হয়েছি। তিনি দেশ ও দেশের সংস্কৃতি নিয়ে যে কথাগুলো বলেন সেসব বিষয়ই এই চলচ্চিত্রে আছে।’

সংবাদ সম্মেলনে সিনেমাটির অভিনয়শিল্পীরা। ছবি: ওয়ালিউল বিশ্বাস

এছাড়া সিনেমাটি প্রসঙ্গে অভিনেত্রী সোহানা সাবা বলেন, ‘‘

তিনি আরো বলেন, ‘‘আমাদের সিনেমায় শাকিব খান নাই, কিন্তু এ সিনেমার শাকিব খান হলো আমাদের গল্প, আমাদের আন্তরিকতা, আমাদের সর্বোচ্চ চেষ্টা ও আমাদের ‘অসম্ভব’র অসম্ভব সুন্দর টিম স্পিরিট!’’

সংবাদ সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাপ্পারাজ, মিশা সওদাগর, শহিদুল ইসলাম সাচ্চু, জায়েদ খান, আল মামুন, জ্যোতিকা জ্যোতি ও শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক নিপুণ আক্তার। এছাড়াও উপস্থিত ছিলেন অসম্ভব সিনেমার অভিনেতা-অভিনেত্রীসহ সকল কলাকুশলী।

এ চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়েছেন সুমনা বর্দ্ধন, চম্পা বণিক, রাজিব, গোপাল দাস ও অরুণা বিশ্বাস। মূল কাহিনি ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রসূন বিশ্বাস মিঠু। সংলাপ ও কাহিনি বিন্যাসে রয়েছেন মুজতবা সউদ।

এছাড়া বাংলাদেশি চলচ্চিত্রের ইতিহাসে এই প্রথম অতুল প্রসাদ সেন রচিত ‘মোদের গরব মোদের আশা আ মরি বাংলাভাষা’ গানটি চিত্রায়িত হয়েছে এবং বাংলাদেশের কিংবদন্তি গীতিকবি ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার তাঁর জীবনের শেষ গান ‘ও শাড়ি’ লিখেছেন ‘অসম্ভব’র জন্য।

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়ে বিশ্বসেরার মুকুট জিতল স্পেন। তবে প্রিয় দলের এমন ভরাডুবিতে নীল-আকাশি সমর্থকদের মনে যেন এক টুকরো মেঘ জমেছে! এদিকে, আর্জেন্টিনা ১-০ গোলে হেরে যাওয়ার ফলে আপাতত...
তাঁর বিশ্বখ্যাত চলচ্চিত্র ‘মিশন: ইম্পসিবল’র ইথান হান্ট চরিত্রটির মতোই এবার তাঁকে স্থানাঙ্ক হিসেবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম নির্ধারণ করে দেওয়া হয়েছিল! নির্দিষ্ট একটি উদ্দেশ্যও ছিল—বিশ্বকাপ...
আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত মঞ্চে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউইয়র্ক–নিউজার্সির স্টেডিয়ামে শিরোপার লড়াই ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে। তবে মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বজুড়ে দর্শকদের জন্য...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর