চলছে নাম বিতর্ক, বেনারসে শাকিব পেলেন উষ্ণ অভ্যর্থনা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৪৬ এএম

প্রথম প্যান ইন্ডিয়ান ছবি ‘দরদ’-এর শুটিং শুরু হলো আজ (২৭ অক্টোবর)। এর আগে মুম্বাইয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, চলচ্চিত্রটির হিন্দি সংস্করণের নাম ‘দার্দ’। যার আভিধানিক অর্থ—কষ্ট। 

অন্যদিকে যা ‘দরদ’-এর সমার্থক শব্দ নয়। আর এটি নিয়ে ফেসবুকে শুরু হয়েছে তর্ক-বিতর্ক।

এদিকে নানা আলোচনার মধ্যেই ভারতের উত্তর প্রদেশের বেনারস শহরে পৌঁছেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকালে তিনি মুম্বাই থেকে বেনারস যান। সেখানে শাকিব খানকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে বরণ করে নেওয়া হয়! গলায় মালা ও কপালে দেওয়া হয় তিলক। 

এমনই একটি ছবি শাকিব তাঁর ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘ওয়ার্ম ওয়েলকাম। থ্যাংকস টু বেনারস’। এ সময় দেখা যায়, শাকিবের কপালে তিলক ও গলায় রুদ্রাক্ষের মালা। 

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গে শাকিবের অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি লুফে নেয়। সঙ্গে সঙ্গে ফেসবুক ট্রেন্ডিংয়েও উঠে এসেছে। ছবিটি পোস্ট করে কেউ কেউ লিখেছেন, ‘পুরাই তামিল নায়কদের মতো লাগছে!’ আবার কেউ লিখছেন, ‘কিং অলয়েজ কিং, কিং সবসময়ই কিং থাকবে।’

শাকিব ও সোনাল চৌহান। ছবি: ফেসবুক/অনন্য মামুন

এদিকে ছবিটির নাম বিতর্ক নিয়ে কথা বলেছেন এর পরিচালক অনন্য মামুন। তিনি বলেন, ‘‘রোমান্টিক সাইকো থ্রিলার নিয়ে কাজ করছি আমরা। যেখানে অনেক লুকে শাকিব খানকে দেখা যাবে। যেহেতু ভারতের বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি বানাচ্ছি তাই নামে একটু ভিন্নতা এনেছি। বাংলায় নাম থাকছে ‘দরদ’। যাকে মায়া, আদর যা ইচ্ছে বলতে পারি। হিন্দিতে থাকছে ‘দার্দ’। যা কষ্ট বা ব্যথা। একটা মজার বিষয় হলো দুটো জিনিস আসে মানুষে অনুভূতি থেকে।’’

এদিকে শুটিং শুরু হওয়ার আগে বুধবার রাতে মুম্বাইয়ের একটি হোটেলে ‘দরদ’ এর সংবাদ সম্মেলনে উপস্থিত হন শাকিব খান ও বলিউড নায়িকা সোনাল চৌহান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ‘দরদ’ ছয়টি ভাষায় ৩০টির বেশি দেশে মুক্তি পাবে।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর