মা হারালেন পরিচালক মাবরুর রশীদ বান্নাহ

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:৪৪ এএম

জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশীদ বান্নাহর মা আর বেঁচে নেই। আজ রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টা নাগাদ রাজধানীর কাজী পাড়ার নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন বান্নাহ নিজেই ।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানতে হলো তাঁকে।

বান্নাহ সামাজিক মাধ্যমে মায়ের জন্য দোয়া চেয়ে জানিয়েছেন, তাঁর মায়ের মরদেহ গ্রামের বাড়ি লক্ষ্মীপুরে দাফন করা হবে। তিনি লিখেছেন, ‘আমার মায়ের জন্য দোয়া চাই, গ্রামের বাড়িতে নামাজে জানাজা শেষে আম্মুকে কবরে শুইয়ে দিব।’

প্রসঙ্গত, সপ্তম শ্রেণিতে পড়ার সময় মাবরুর রশিদ বান্নাহকে তাঁর মামা একটি ক্যামেরা উপহার দেন। সেই ক্যামেরা দিয়ে তিনি বিভিন্ন ধরনের ছবি তুলতেন এবং এতে পুরোপুরি পারদর্শী হয়ে যান। এইরকম ছবি তোলার সুবাধে তিনি একসময় ইত্তেফাক পত্রিকায় চাকরি পান। এরপর ২০০৮ সালে সহকারী পরিচালক হিসেবে ইফতেখার আহম্মেদের সঙ্গে কাজ করেন। এই কাজটির মাধ্যমেই তিনি পরিচালনার জগতে প্রবেশ করেন।

২০১১ সালের ডিসেম্বর মাসে প্রথম নিজের একক নাটক পরিচালনা করেন তিনি। তাঁর তৈরি করা প্রথম নাটকটির নাম ছিল ‘ফ্লাশব্যাক’। এই নাটকটির প্রযোজক ছিলেন তাঁর বাবা। যা বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। তারপর থেকে একের পর এক অনেক জনপ্রিয় নাটক তৈরি করে যাচ্ছেন। তাঁর পরিচালনায় জনপ্রিয় নাটকের মধ্যে ‘ছোট্ট পাখির বাসা’, ‌‘সি ফর কোচিং’, ‘বেয়াদব’ ও ‘নেভার সিরিয়াস’ উল্লেখযোগ্য।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর