বাংলাদেশের ম্যাচে গ্যালারিতে রাজের সঙ্গে তিনি কে?

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ০৪:৪৫ পিএম

রাজের সঙ্গে তিনি কে? ছবি: ইনস্টাগ্রাম/মন্দিরা

কলকাতার ইডেন গার্ডেনে বসেছে বাংলাদেশিদের মেলা। না, সবাই খেলা দেখতেই গেছেন। চলছে বাংলাদেশ ও নেদারল্যান্ডের মধ্যকার আইসিসি বিশ্বকাপ ম্যাচ। যেদিকে তাকানো যায় শুধু বাংলাদেশি সমর্থক। 

এর মাঝেই গ্যালারিতে দেখা গেল চিত্রনায়ক শরীফুল রাজকে। শুধু তিনিই নয়, তাঁর সঙ্গে আছেন আরেক অভিনেত্রী মন্দিরা! কী করছেন তাঁরা? জানালেন, রথ দেখা ও কলা বেচা—দুটি কাজেই উদ্দেশ্য তাঁদের। 

শরীফুল রাজ ও মন্দিরাকে দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ চলচ্চিত্রে।  আগামী বছরের ৯ ফেব্রুয়ারি যা আসছে সিনেমা হলে।

এরই অংশ হিসেবে মাঠে গিয়ে প্রচারটা চালাতে চাইছেন তাঁরা। এ জন্য রাজ-মন্দিরা-সেলিমসহ আরও কয়েকজন ভারত গেছেন। 

মন্দিরা। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া

২৬ অক্টোবর যাওয়ার আগে ইনডিপেনডেন্ট ডিজিটালকে গিয়াস উদ্দিন সেলিম বলেছিলেন, ‘‘খেলা দেখার পাশাপাশি ‘কাজল রেখা’ সিনেমার প্রমোশনেরও একটা উদ্দেশ্য আছে। নায়ক-নায়িকাসহ আমরা বেশ ক’জন দুটি খেলাতেই সিনেমার নাম সম্বলিত টি–শার্ট গায়ে গ্যালারিতে থাকব। বলতে পারেন, এক ঢিলে দুই পাখি মারা। আমি ‍ও সিনেমাটির নায়ক শরীফুল রাজ, নায়িকা মন্দিরা চক্রবর্তীসহ টিমের বেশ কয়েকজন আজ (২৬ অক্টোবর) সন্ধ্যায় ভারতের উদ্দেশে রওনা হব। আমাদের সঙ্গে ইরেশ যাকেরও টিমের সঙ্গে গ্যালারিতে যোগ দিতে পারেন।’

তিনি আরও বলেন, ‘যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা প্রচার-প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি।’ 

শুধু এ ম্যাচই নয়, ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে। আর টাইগারদের শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবেন ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।

ময়মনসিংহ গীতিকা ‘কাজল রেখা’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এর সব কাজ শেষ, চলছে সেন্সরে জমা দেওয়ার প্রস্তুতি। শরীফুল রাজ ও নবাগত নায়িকা মন্দিরা চক্রবর্তীর পাশাপাশি এতে আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, রাফিয়াত রশিদ মিথিলা, আজাদ আবুল কালাম, খায়রুল বাসার, সাদিয়া আয়মানসহ অনেকে।

ঈদের রেশ চলে গেছে, কিন্তু এখনও সিনেমা হলে আগের গতিই ধরে রেখেছে ‘বনলতা এক্সপ্রেস’। বরং বলা যায়, গতিটা বেশ বেড়েছে। তানিম নূর পরিচালিত এই সিনেমা প্রথম সপ্তাহে শো কম পেলেও দর্শক টানার দৌড়ে...
দেশের প্রেক্ষাগৃহে তুমুল সাড়া ফেলেছে ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। এবার তানিম নূর পরিচালিত এই সিনেমার আন্তর্জাতিক যাত্রা শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) এটি মুক্তি পেয়েছে...
ঈদ এলেই বদলে যায় শরিফুল রাজ–এর দিনযাপনের ছন্দও। মুক্তি পেয়েছে তার চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’। একদিকে সিনেমা মুক্তির উত্তেজনা, অন্যদিকে পরিবারের সঙ্গে সময় কাটানোর টান—দুটোর মাঝেই তৈরি হয় তার ঈদ।...
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন সাজিয়েছে ইনডিপেনডেন্ট টিভি। চ্যানেলটির সেলিব্রিটি শো ‘তারকা আড্ডা’-য় থাকছে ভিন্নধর্মী তিন পর্ব, যেখানে অংশ নিচ্ছেন সময়ের আলোচিত তারকারা। চ্যানেল সূত্রে জানা গেছে, ঈদের দিন...
অপ্রতুল বিচারিক ব্যবস্থায় বর্তমানে ৪৫ লাখ মামলা চলমান রয়েছে জানিয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, মামলার আগে মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে আগামী এক বছরের মধ্যে মামলা জট কমে আসবে।
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের পঁয়ষট্টিবাড়ি সীমান্তে ভারতীয় নাগরিকদের সহায়তায় অবৈধভাবে সিমেন্টের খুঁটি স্থাপনের চেষ্টা করে বিএসএফ। পরে খবর পেয়ে বিজিবির বাধায় পিছু হটে তারা।
রাজধানীর যাত্রাবাড়ীতে এক যুবককে কিল-ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ খানবাড়ির মোড়ে এ ঘটনা ঘটে।
মাদারীপুরের শিবচর উপজেলার কওমি মাদরাসার এক শিক্ষকের বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষককে আটক করেছে পুলিশ। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর