চটেছেন জেমস

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ০৮:০১ পিএম

নগর বাউল জেমসের নামে হচ্ছে কনসার্ট, অথচ তিনিই জানেন না! ক্ষুব্ধ হওয়ার জন্য এটাই যথেষ্ট। বাংলা গানের এই আন্তর্জাতিক রকস্টার চটেছেনও তাই।

আগামী ১০ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘কোক স্টুডিও বাংলা কনসার্ট’। প্রচার চালানো হচ্ছে, সারপ্রাইজ গেস্ট হিসেবে গাইবেন নগর বাউল জেমস। বিষয়টি শুনে তিনি নিজেই সারপ্রাইজড। এমন সংবাদ প্রচারে খেপেছেন কিংবদন্তি এই ব্যান্ড তারকা।

জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘এই কনসার্টে অংশ নেওয়ার বিষয়ে আমাদের সঙ্গে কোক স্টুডিও কর্তৃপক্ষের আলাপ হয়েছে ঠিকই। তবে সেটি কখনোই চূড়ান্ত ছিল না। কারণ, আমরা বলেছি সেদিন সম্ভব নয়। একই দিন (১০ নভেম্বর) আমরা বরিশালে শো কনফার্ম করেছি। সেখানেই অংশ নেব। যদিও এরমধ্যে আমরা দেখলাম, আমাদের নাম ও ছবি দিয়ে প্রচারণা চলছে হরদম! গণমাধ্যমেও খবর হয়েছে। প্রতিটি খবরের শিরোনাম ও ছবি জেমস ভাইয়ের। এটা উনার জন্য খুবই বিব্রতকর ও বাজে অভিজ্ঞতা। এমনটা আশা করিনি কোক বাংলা আর গণমাধ্যমের কাছে।’

এর আগেও প্রচার চালানো হয়েছিল কোক স্টুডিওতে গাইবেন জেমস। এমনকি অনিমেষ রায়ের একটি গানের আগে পেছন থেকে তাঁর ফটোশুট করে ‘রকস্টার’ বলে প্রচারও চালানো হয়েছিল। যেখানে প্রচ্ছন্নভাবে জেমসের থাকার বিষয়টির ইঙ্গিত দেওয়া হয়। সে সময় ইনডিপেনডেন্ট ডিজিটালে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিলেন জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।

এদিকে ইভেন্টটি প্রচারের দায়িত্বে থাকা পিআর প্রতিষ্ঠান বেঞ্চমার্কের পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁরা জেমসের বিষয়ে কোনো বিজ্ঞপ্তি সংবাদমাধ্যমে পাঠায়নি। 

জানা গেছে, এবারের কনসার্টটি অনুষ্ঠিত হবে ‘কোক স্টুডিও বাংলা’ সিজন-২-এর শিল্পীদের নিয়ে। জানা গেছে, এবার আয়োজনে থাকছে শায়ান চৌধুরী অর্ণব, সুনিধি নায়েক, ইসলাম উদ্দিন পালাকার, প্রীতম হাসান, হামিদা বানু, মেঘদল, ফুয়াদ লাইভ, ইমন চৌধুরী, অনিমেষ রায়, ডটার অব কোস্টাল, ফাইরোজ নাফিজা ও শুভেন্দু দাস।

আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলে আবার বিয়ে করবেন—এমন ঘোষণা দিয়ে কয়েক দিন ধরেই আলোচনায় রয়েছেন চিত্রনায়িকা পরী মণি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সেই পোস্ট ভাইরাল হওয়ার পর অসংখ্য ভক্ত তাঁকে শুভকামনা...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর