ফিলিস্তিনের পক্ষে কথা বলতে টেইলর সুইফটকে আহ্বান

আপডেট : ৩০ অক্টোবর ২০২৩, ১১:০২ এএম

বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পপ সেনসেশন টেইলর সুইফট। কণ্ঠের জাদুতে বিশ্বব্যাপি কোটি কোটি ভক্ত-অনুরাগীকে বুঁদ করে রেখেছেন এই মার্কিন পপসম্রাজ্ঞী। তাঁর ভক্তদের ‘সুইফটিস’ বলে ডাকা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে সুইফটিসের দাপটও কম নয়। মুহূর্তেই টেইলরের যেকোনো সংবাদ বিশ্বব্যাপি ভাইরাল করে দেয় তঁরা। তবে এবার ভিন্ন এক আবদার সুইফটিসদের। গাজায় চলমান সংঘাতের মধ্যে ফিলিস্তিনি জনগণের পক্ষে কথা বলার জন্য তাঁরা টেইলরকে অনুরোধ জানিয়েছে।

চলমান ইসরায়েল-ফিলিস্তিনি যুদ্ধে সরব গোটা বিশ্ব। এই মুহূর্তে টুইটারে ট্রেন্ডিংয়ে রয়েছে ‘হ্যাশট্যাগ সুইফটিস ফর প্যালেস্টাইন’। অনেক ভক্ত এ বিষয়ে সুইফটের নীরবতায় হতাশাও প্রকাশ করেছে।

একটি ফ্যান অ্যাকাউন্ট থেকে সুইফটের ফিলিস্তিনি পতাকা ধরে থাকা একটি ছবি পোস্ট করেছেন এক ভক্ত। লিখেছেন, ‘টেইলর সুইফট, ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য আপনাকে আমাদের প্রয়োজন। আপনার কাছে একটি বিশাল প্ল্যাটফর্ম এবং লাখ লাখ ভক্ত রয়েছে, যাঁরা আপনার দিকে তাকিয়ে আছে। দয়া করে আমাদের হতাশ করবেন না।’

অপর অনুরাগী টুইট করেছেন, ‘এটি আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আমরা আমাদের কণ্ঠস্বর ব্যবহার করি। ফিলিস্তিনির পক্ষে ওকালতি করতে বড় বা ছোট সবাইকে প্রয়োজন।’

অন্য একজন লিখেছেন, ‘আমি টেইলর সুইফটকে ভালোবাসি। কিন্তু তাঁর আরও বেশি কিছু করা প্রয়োজন।  ফিলিস্তিনে যা হচ্ছে তিনি তা ইগনোর করতে পারেন না। এটা পলিটিক্যাল নয়, মানবিক বিষয়।’

সুইফটের অপর এক অনুরাগী বলেছেন, ‘টে্ইলর দয়া করে কিছু বলো। তোমার নীরবতা আমাদের কষ্ট দিচ্ছে। আমরা তোমাকে ফিলিস্তিনের পাশে দাঁড়াতে এবং ইসরায়েলি দখলদারি ও আগ্রাসনের নিন্দা করা দেখতে চাই।’

প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েল ও হামাসের সংঘাতে জড়ায়। হামলা-পাল্টা হামলায় তা যুদ্ধে রূপ নেয়। হামাস ইসরায়েলে রকেট নিক্ষেপ করার পর থেকেই নতুন করে সংঘর্ষের সূত্রপাত হয়। এখন পর্যন্ত উভয় পক্ষের হাজার হাজার মানুষ নিহত ও আহত হয়েছে। ইতোমধ্যে বিশ্ব তারকারা নিজেদের মতামত জানিয়েছেন ফিলিস্তিন প্রসঙ্গে। রিহানা, সেলেনা গোমেজ, জোয়াকিন ফিনিক্স, কেট ব্লানচেট, বেলা হাদিদ, দুয়া লিপা ও জায়েন মালিকের মতো তারকা ফিলিস্তিনের সমর্থনে কথা বলেছেন এবং শান্তি ও ন্যায়বিচারের আহ্বান জানিয়েছেন। তবে সুইফট এখন পর্যন্ত ফিলিস্তিন ইস্যুতে মুখ খোলেননি।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর