হামাসের হামলাকে সমর্থন করায় ইসরায়েলি অভিনেত্রী গ্রেপ্তার

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৫:২৩ পিএম

সন্ত্রাসবাদকে সমর্থন করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরব-ইসরায়েলি মডেল-অভিনেত্রী মাইসা আবদেল হাদিকে। গত ৭ অক্টোবর হামাস বড় ধরনের হামলা চালায় ইসরায়েলও ওপর। সেই ঘটনার পর একটি ছবি শেয়ার করেন মাইসা। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, যা সন্ত্রাসবাদকে সমর্থন জানানো হয়েছে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) পুলিশ ও উকিলের তরফে জানানো হয়, গত ৭ অক্টোবর হামাস হামলার পর করা সেই পোস্টটি আপত্তিজনক বলেই মনে করা হয় এবং তাই তাঁকে আটকের পরে গ্রেফতার করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশও দেওয়া হয়।

হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, মাইসা আবদেল হাদি ইসরায়েলি শহর নাজারেথের বাসিন্দা। তিনি ঘটনার দিন একটি বুলডোজারের ছবি পোস্ট করেন; যা গাজা স্ট্রিপ এবং ইসরায়েলের মাঝে থাকা কাঁটাতারকে গুড়িয়ে দিচ্ছে। মাইসা এটি পোস্ট করেন ৭ অক্টোবর হামাস হানার পর। সেই হামলায় ইসরায়েলে ১৪০০’র বেশি মানুষ মারা গেছেন।

মাইসা তাঁর সেই পোস্টের ক্যাপশনে এদিন লেখেন, 'বার্লিন স্টাইলে এবার যাওয়া যাক?' অর্থাৎ তিনি এই ঘটনা প্রসঙ্গে ১৯৮৯ সালে যে বার্লিন ওয়াল ভেঙে দেওয়া হয়েছিল সেই কথা মনে করেন। তাঁর আইনজীবী জানান তাঁকে সন্ত্রাসবাদ সমর্থন করার জন্য গ্রেপ্তার করা হয়েছে।

এই আরব ইসরায়েলি মডেলটি একাধিক সিনেমা ও সিরিজে কাজ করেছেন। তাঁর বয়স ৩৭ বছর। মাইসা একাই নন, আগেও একাধিক ব্যক্তিকে এই ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে পোস্ট করার দরুন গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ।

মাইসার আগে ইসজরায়েলি গায়ক দালাল আবু আমনেকে তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য আটক করা হয়েছিল।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর