দুই বাংলায় সমানতালে এগিয়ে চলেছেন জয়া আহসান। আসছে ভিনদেশ থেকেও সুসংবাদ। দক্ষিণ কোরিয়ার ১৪তম বুসান পিস ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে জয়া আহসানের চলচ্চিত্র ‘নকশিকাঁথার জমিন’। এর পরপরই এলো বড় খবর। জাতীয়ভাবে আবারও পুরস্কার পাচ্ছেন জয়া।
২০২২ সালের যৌথভাবে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন এই অভিনেত্রী। এ নিয়ে পাঁচটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার উঠতে যাচ্ছে জয়ার শোকেজে।
বিষয়টি নিয়ে আনন্দিত এ তারকা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইনডিপেনডেন্ট ডিজিটালকে বললেন, ‘এক এক অসাধারণ অনুভূতি! কৃতজ্ঞতা দেশের সব দর্শকদের কাছে। তাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা আমার জন্য সত্যিকারের প্রেরণা।’
তিনি ধন্যবাদ জানিয়েছেন ‘বিউটি সার্কাস’ টিমকেও।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৭ ক্যাটাগরিতে ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া হবে। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রজ্ঞাপনে বিজয়ীদের ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন:
আজীবন সম্মাননা- খসরু ও রোজিনা
অভিনেতা-চঞ্চল চৌধুরী
অভিনেত্রী- জয়া আহসান ও রিকিতা নন্দীনী শিমু
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র- ‘ঘরে ফেরা’
প্রামাণ্য চলচ্চিত্র- ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’
পার্শ্ব অভিনেতা- নাসির উদ্দিন খান (পরাণ)
পার্শ্ব অভিনেত্রী- আফসানা মিমি (পাপ পুণ্য)
কৌতুক চরিত্রে- দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)
শিশুশিল্পী- বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার- ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)
সংগীত- পরিচালক রিপন খান (পায়ের ছাপ)
গায়ক- বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও চন্দন সিনহা (হৃদিতা)
গায়িকা- আতিয়া আনিসা (পায়ের ছাপ)
গীতিকার- রবিউল ইসলাম জীবন (পরাণ)
সুরকার- শওকত আলী ইমন (পায়ের ছাপ)
কাহিনিকার- ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (গলুই)
চিত্রনাট্যকার- মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)
সংলাপ- রচয়িতা এস এ হক অলিক (গলুই)
সম্পাদক- সুজন মাহমুদ (শিমু)
শিল্প নির্দেশক- হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)
চিত্রগ্রাহক-আসাদুজ্জামান (রোহিঙ্গা)
শব্দগ্রাহক- রিপন নাথ (হাওয়া)
পোশাক ও সাজ-সজ্জা- তানসিনা শাওন (শিমু)
মেকআপম্যান- খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)



