জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২

এর চেয়ে বড় আনন্দ আর হতে পারে না: রোজিনা

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩, ০৭:৫৪ পিএম

ঘোষিত হলো জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন অভিনেতা ও মুক্তিযোদ্ধা খসরু এবং চিত্রনায়িকা রোজিনা।

চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা পাওয়ার অনুভূতি জানিয়ে গুণী অভিনেত্রী রোজিনা বলেন, ‘খুবই ভালো লাগছে। ভীষণ আনন্দিত আমি। এই অনুভূতি ভাষায় বর্ণনা করা যাবে না। এর আগে দুই বার শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলাম। এবার পেলাম সবচেয়ে বেশি সম্মানের আজীবন সম্মাননা। এর চেয়ে বড় আনন্দ আর হতে পারে না।’

এর আগে ১৯৮০ সালে ‘কসাই’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন রোজিনা। ১৯৮৮ সালে ‘জীবন ধারা’ ছবিটির জন্য পান শ্রেষ্ঠ অভিনেত্রীর  পুরস্কার।

উল্লেখ্য, দেশের চলচ্চিত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৯ সাল থেকে প্রতি বছর ‘আজীবন সম্মাননা’ বিভাগে পুরস্কার দেওয়া হয়। সেই ধারাবাহিকতায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২২-এও দুজন অভিনেতা পেয়েছেন এই স্বীকৃতি। গত আসরে পেয়েছিলেন অভিনেত্রী ডলি জহুর ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

একনজরে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২

আজীবন সম্মাননা: খসরু ও রোজিনা
অভিনেতা: চঞ্চল চৌধুরী
অভিনেত্রী: জয়া আহসান ও রিকিতা নন্দীনী শিমু
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ঘরে ফেরা
প্রামাণ্য চলচ্চিত্র: বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়
পার্শ্ব অভিনেতা: নাসির উদ্দিন খান (পরাণ)
পার্শ্ব অভিনেত্রী: আফসানা মিমি (পাপ পুণ্য)
কৌতুক চরিত্রে: দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)
শিশুশিল্পী: বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)
সংগীত: রিপন খান (পায়ের ছাপ)
গায়ক: বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও চন্দন সিনহা (হৃদিতা)
গায়িকা: আতিয়া আনিসা (পায়ের ছাপ)
গীতিকার: রবিউল ইসলাম জীবন (পরাণ)
সুরকার: শওকত আলী ইমন (পায়ের ছাপ)
কাহিনিকার: ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (গলুই)
চিত্রনাট্যকার: মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূণ্যে উড়া)  
সংলাপ: রচয়িতা এস এ হক অলিক (গলুই)
সম্পাদক: সুজন মাহমুদ (শিমু)
শিল্প নির্দেশক: হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)
চিত্রগ্রাহক: আসাদুজ্জামান (রোহিঙ্গা)
শব্দগ্রাহক: রিপন নাথ (হাওয়া)
পোশাক ও সাজ-সজ্জা: তানসিনা শাওন (শিমু)
মেকআপম্যান: খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর