চিত্রগ্রাহক আজিজ আর নেই

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ১২:১০ পিএম

‘অস্ত্র ছাড়ো কলম ধরো’খ্যাত চিত্রগ্রাহক এ আর আজিজ আর নেই (ইন্না লিল্লাহি... রাজিউন)। আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। ইনডিপেনডেন্ট ডিজিটালকে খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা অপূর্ব রানা।

জানা যায়, উত্তরার নিজ বাসায় রাত ১২টার দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন আজিজ। তড়িঘড়ি করে তাঁকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। কিছুক্ষণ পর শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকরা সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। তখন হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। 

চিত্রগ্রাহক আজিজের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে চলচ্চিত্রাঙ্গনে। অভিনেতা রাশেদ মামুন অপু বললেন, ‘খুবই প্রাণবন্ত এক মানুষ ছিলেন আজিজ ভাই। তাঁর মৃত্যু সংবাদ পেয়ে সকাল থেকেই মনটা খারাপ হয়ে আছে। কিছুদিন আগেই ‘রাইটার’ মুভিতে তাঁর সঙ্গে কাজ হলো। এর আগে থেকেই কত কত স্মৃতি আমাদের। আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুক। তাঁর শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া রইল।’

অন্যদিকে, ‌‘রাইটার’ ছবির পরিচালক অপূর্ব রানার সঙ্গে আলাপ হলে তিনি বলেন, ‘সন্ধ্যার দিকেও আমরা একসঙ্গে ছিলাম। সিনেমাটির এডিট করছিলাম। কিন্তু বাসায় ফেরার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। শেষ পর্যন্ত আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন। মরহুমের আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

মৃত্যুকালে এ আর আজিজ তাঁর পরিবারে স্ত্রী ও দুই ছেলেকে রেখে গেছেন। 

জানা গেছে, আজ বাদ জোহর নামাজে জানাজা শেষে উত্তরার কামারপাড়া কবরস্থানে আজিজকে সমাহিত করা হবে। 

প্রসঙ্গত, প্রথম দিকে যৌথভাবে কাজ করতেন চিত্রগ্রাহক এ আর আজিজ ও কামরুল ইসলাম পনির। দুজন মিলে ‘আজিজ পনির’ নামে পরিচিত ছিলেন। তাঁদের চিত্রগ্রহণে নির্মিত চলচ্চিত্রের মধ্যে ‘বিদ্রোহী রাজা’, ‘দুই মাস্তান’, ‘ওরা অগ্নিকন্যা’, ‘ডেনজার’, ‘অস্ত্র ছাড়ো কলম ধরো’ প্রভৃতি উল্লেখযোগ্য। পরবর্তীতে আজিজ ও পনির দুজনেই একক ক্যারিয়ারে ব্যস্ত হয়ে পড়েন।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর