সৃজিতের সঙ্গে লন্ডনে উড়াল দিলেন চঞ্চল

আপডেট : ০১ নভেম্বর ২০২৩, ০১:৩৯ পিএম

লন্ডনে শুরু হয়েছে লন্ডন-ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসব। আর এতে অংশ নিতে শহরটির উদ্দেশে রওনা দিয়েছেন ওপার বাংলার পরিচালক সৃজিত মুখার্জি ও অভিনেতা চঞ্চল চৌধুরী। 

আজ (১ নভেম্বর) একই ফ্লাইটে সেখানে যাচ্ছেন। চঞ্চল সৃজিতের পরিচালনায় অভিনয় করেছেন ‘পদাতিক’ চলচ্চিত্রে। ছবিটি এই উৎসবে দেখানো হবে। 

বিষয়টি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘‘এটা ‘পদাতিক’র জন্য অনেক বড় একটা সফর। লন্ডনে সিনেমাটির তিনটি প্রদর্শনী হবে। শেষ দিন সিনেমাটি লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে। সবার সঙ্গে বসে আমি ও পরিচালক সৃজিত সিনেমাটি দেখব আশা করছি।’’

জানা যায়, গত ২৫ অক্টোবর উৎসবটি শুরু হয়েছে। যা চলবে ৪ নভেম্বর পর্যন্ত। ‘পদাতিক’ সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। 

অন্যদিকে, চঞ্চলের জন্য আরও একটি বড় সুখবর এসেছে গতকাল (৩১ অক্টোবর)। ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২। এবার 'হাওয়া' সিনেমার জন্য  জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। 

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর