‘হিমুর আত্মহত্যার সময় খাটে বসে দেখছিলেন প্রেমিক’

আপডেট : ০৩ নভেম্বর ২০২৩, ০৮:৩৭ পিএম

অভিনেত্রী হুমায়রা হিমু আত্মহত্যা করেছেন বলে দাবি করেছেন তার প্রেমিক জিয়াউদ্দিন উরফি। এমনকি সেই সময় একই ঘরের খাটে বসে তিনি বিষয়টি দেখছিলেন বলে জানান। র‌্যাবের হাতে গ্রেপ্তারের পর উরফি এমনটাই দাবি করেছেন।

গ্রেপ্তারকৃত উরফিকে আজ (৩ নভেম্বর) র‌্যাব মিডিয়া সেন্টারে হাজির করে এ তথ্যগুলো দিয়েছে বাহিনীটি। 
র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন পুরো ব্রিফিংটি করেন। 

উরফির দেওয়া তথ্যটি অনুযায়ী তিনি বলেন, ‘এর আগেও হিমু বেশ কয়েকবার আত্মহত্যার কথা বলেছেন, কিন্তু করেননি। এমনকি আগের রাত বুধবারে নিজের ঘরের সিলিং রডে প্লাস্টিকের দড়ি ঝুলিয়ে আত্মহত্যার হুমকি দেন।’

ঘটনার বিবরণ দিয়ে এ কর্মকর্তা আরও বলেন, ‘পরদিন ঘটনার সময় বাসাতে আসেন উরফি। তাদের মধ্যে হাতাহাতি হয়। হিমু পাশের রুম থেকে একটা মই এনে উপরে উঠতে থাকেন। সে সময় উরফি খাটে বসা থাকলেও বাধা দেয়নি। কারণ তার দাবি অনুযায়ী এর আগেও বহুবার মই বেয়ে উপরে উঠলেও হিমু নেমে এসেছেন। কিন্তু এবার সত্যিই হিমু ঝুলে পড়েন। তাকে ধরা চেষ্টা করলেও তিনি ব্যর্থ হন বলে জানান। এরপর পাশের রুমে থাকা মেকআপ আর্টিস্ট মিহিরকে ডাকেন। রান্না ঘর থেকে বটি এনে দড়িটি কেটে নামান।’  

এদিকে গতকাল বৃহস্পতিবার রাতে হিমুর মামা নাহিদ আক্তার রাজধানীর উত্তরা পশ্চিম থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। মামলায় মোহাম্মদ জিয়াউদ্দিন রাফিকে আসামি করা হয়েছে। এতে র‌্যাব আসামিকে গ্রেপ্তার দেখিয়েছে। 

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নিথর হিমুকে উত্তরার আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় প্রেমিক জিয়াউদ্দিন ও মেকআপ আর্টিস্ট মিহির। তখনই কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই হিমুর মোবাইল ফোনসহ গায়েব হন জিয়াউদ্দিন।

পুলিশের ধারণা অভিনেত্রী আত্মহত্যা করেছেন। হুমায়রা হিমুর মরদেহ সুরতহালের পর ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মর্গে পাঠিয়েছে পুলিশ।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর