আবারও গাজায় যুদ্ধবিরতি চেয়ে হলিউড তারকাদের খোলা চিঠি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:১০ পিএম

ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধ নিয়ে সরব হয়েছেন হলিউড তারকারা। এবার গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে খোলা চিঠি লিখেছেন হলিউডের শীর্ষ তারকারা। অক্সফাম আমেরিকা ও অ্যাকশন এইড ইউএসএ’র উদ্যোগে তাঁরা জো বাইডেনকে এই চিঠি লেখেন। 

চিঠিতে হলিউড তারকারা মানুষের প্রাণহানি বন্ধে অবিলম্বে গাজা ও ইসরায়েলে যুদ্ধবিরতি এবং উত্তেজনা বন্ধে কাজ করতে বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন।

তারকাদের এই খোলা চিঠিতে লেখা হয়েছে, ‘প্রিয় রাষ্ট্রপতি বাইডেন, আমরা শিল্পী এবং উকিলরা একত্রিত হয়েছি, তবে তার চেয়েও গুরুত্বপূর্ণ পরিচয় মানুষ হিসেবে একত্রিত হয়ে ইসরায়েল ও ফিলিস্তিনে বিধ্বংসী প্রাণহানি এবং বিভীষিকা দেখছি।’

আরও লেখা হয়, ‘আমরা অনুরোধ করছি যে, মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে, আপনি এবং মার্কিন কংগ্রেস আরেকটি প্রাণ হারানোর আগে গাজা ও ইসরায়েলে যুদ্ধবিরতির আহ্বান জানান। গত দেড় সপ্তাহে ৫০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন, যে সংখ্যাটি কতটা ভয়াবহ তা বিবেকবান মানুষ মাত্রই জানেন। আমরা মনে করি, বিশ্বাস বা জাতি নির্বিশেষে সমস্ত জীবন পবিত্র এবং আমরা ফিলিস্তিন ও ইসরায়েলের নিরস্ত্র নাগরিকদের হত্যার নিন্দা করি।’

চিঠিতে স্বাক্ষরিত তারকাদের তালিকায় আছেন সেলেনা গোমেজ, জায়ান মালিক, বেলা হাদিদ, জিজি হাদিদ, জেনিফার লোপেজ, অনুশকা শংকর, বেন অ্যাফ্লেক, ব্র্যাডলি কুপার, চানিং টাটুম, ড্রেক, ডুয়া লিপা, জোয়াকিন ফিনিক্স, ক্রিস্টেন স্টুয়ার্ট, সারাহ জোনস ও মাইকেল মুরসহ অনেকে।

এর আগে অস্কারজয়ী জোয়াকিন ফিনিক্স, কমেডিয়ান ক্রিস্টেন স্টুয়ার্ট, ক্যাট ব্লানচেট, সুসান সারানডন, কুইনটা ব্রুনসন, রামি ইউসুফ,  রিজ আহমেদ ও মাহেরশালা আলিসহ ৬০ হলিউড তারকা ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সেই চিঠিতে অবরুদ্ধ গাজাবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অনুরোধও জানানো হয়। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর