আসছে ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ’ পরিচালকের নতুন ছবি

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ০৯:২৮ পিএম

নতুন পৃথিবীর সন্ধানে অতীতে ডুব দিলেন ‘টুয়েলভ ইয়ার্স আ স্লেইভ’খ্যাত অস্কারজয়ী নির্মাতা স্টিভ ম্যাকুইন। এবার তাঁর হাতে পর্দায় আসছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চালচিত্র। ১৯৪০ থেকে ১৯৪৫, এই পাঁচ বছরের সময়কালে নেদারল্যান্ডের আমস্টারডামে সংগঠিত বিভিন্ন ঘটনার প্রেক্ষাপটে তিনি নির্মাণ করলেন তথ্যচিত্র ‌‘ওকুপিয়েড সিটি’। আর্কাইভকৃত ফুটেজের মাধ্যমে এ চলচ্চিত্র নির্মিত হয়েছে তাঁর স্ত্রী ইতিহাসবিদ ও নির্মাতা বিয়ানকা স্টিগটার রচিত ‘অ্যাটলাস অব অ্যান ওকুপিয়েড সিটি (আমস্টারডাম ১৯৪০-১৯৪৫)’ অবলম্বনে। 

মঙ্গলবার (২৪ অক্টোবর) প্রকাশ পেয়েছে তথ্যচিত্রটির ট্রেলার। এতে দেখা যায়, ম্যাকুইন তাঁর এই চলচ্চিত্রকে দুটি ভাগে তুলে ধরেছেন। এক, নাৎসিদের হাতে নির্যাতনের সেই ক্ষত এখনও তাড়া করে ফিরে আমস্টারডামের বাসিন্দাদের। দ্বিতীয়, সাম্প্রতিক বছরে মহামারি ও বিভিন্ন প্রতিবাদ-প্রতিরোধের চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি। যা দর্শকের কাছে এক ধ্বংসলীলা এবং এরমধ্যেই বেঁচে থাকার বিষয়কে উপস্থাপন করে। এ যেন স্মৃতি, সময় ও আমরা কোথায় যাচ্ছি তার ওপর নির্মিত এক গভীর ধ্যানের আখ্যান।

এ সময়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপট তুলে ধরার প্রাসঙ্গিকতা নিয়ে ম্যাকুইন বলেন, ‘আমি মনে করি আপনি যখন বর্তমানে যা ঘটছে সেই চিত্রগুলো ও অতীতের আসল গল্পগুলো পান এবং সবগুলো একত্রিত করেন, তখন আমাদের সবকিছুকে তা প্রশ্নবিদ্ধ করে। কেননা এই সময়ে ডানপন্থীদের উত্থান ঘটেছে এবং তারা তাদের কাজকর্মের জন্য বৈধ কিছু প্ল্যাটফর্ম পাচ্ছে।’

জানা যায়, তথ্যচিত্রটির দৈর্ঘ্য চার ঘণ্টা এবং এটি নির্মাণের জন্য ফুটেজ সংগ্রহ করতে তিন বছর লেগেছে ম্যাকুইনের। এ নিয়ে তাঁর ভাষ্য, ‘লম্বা কিছু বানিয়ে ফেলব—এমন নয়, বরং এই ক্ষেত্রে আমি চেয়েছি যা যুক্তিযুক্ত তাই যেন হয়।’ 

তথ্যচিত্রটির বিষয়বস্তুর জন্য ম্যাকুইনকে সাধুবাদ জানিয়েছে বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ইন্দিওয়্যার। রিভিউয়ে তাঁরা লিখেছে, সময়ের সঙ্গে আমস্টারডামের মতো একটি শহর কীভাবে এগিয়ে চলছে এবং এই যাত্রায় তাকে যেসব মনে রাখতে কিংবা ভুলে যেতে হবে—সেসবই উঠে এসেছে ‘ওকুপিয়েড সিটি’তে।

প্রসঙ্গত, চলতি বছর ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে তথ্যচিত্রটির বিশেষ প্রদর্শনী হয়। আগামী  ২৫ ডিসেম্বর এটি থিয়েটারে মুক্তির কথা রয়েছে।

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর