রাশমিকার ভিডিও সরাতে অমিতাভের দাবি

আপডেট : ০৬ নভেম্বর ২০২৩, ১০:০০ পিএম

জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। ‌‘পুষ্পা’ দিয়ে ব্যাপক পরিচিতি পান তিনি। অভিষেক হয়েছে বলিউডেও। সবশেষ রণবীর কাপুরের বিপরীতে জুটি বেঁধেছেন মুক্তি প্রতীক্ষিত ‘অ্যানিমেল’ ছবিতে। টিজার মুক্তির পর থেকে নানা কারণে চর্চায় তিনি। এদিকে, অভিনেত্রী পড়েছেন বিপাকে; সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে তাঁর আপত্তিকর এক ভিডিও। সেই প্রেক্ষিতেই এবার সুর চড়ালেন অমিতাভ বচ্চন।

‘গুডবাই’ ছবিতে বিগ বি’র সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন রাশমিকা। অভিনেত্রীর হয়ে এবার আইনি পদক্ষেপের দাবি তুললেন অভিভাবকসম এই অভিনেতা। অমিতাভের দাবি, এই বিকৃত ভিডিওর নেপথ্যে যে বা যারা, তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া উচিত।

ভাইরাল ওই ভিডিওটি দেখে আপাত দৃষ্টিতে রাশমিকা বলে ভুল করতে পারেন যে কেউ। তবে একটু গভীরভাবে যদি খুঁটিয়ে দেখা হয়, তাহলেই ধরতে পারা যায় এটি প্রযুক্তির কারসাজি। ওই ভিডিও আসলে জারা প্যাটেল নামে একজনের। তাঁর মুখেই রাশমিকা মান্দানার মুখ বসিয়ে বিকৃত করা হয়েছে। সম্প্রতি ভারতীয় এক সাংবাদিক এই বিষয়টি সকলের নজরে আনেন এবং জানান যে এখানে দক্ষিণী অভিনেত্রীর মুখ বিকৃত করা হয়েছে। 

এই বিকৃত ভিডিও সরিয়ে নিতে প্রতিবাদ জানিয়েছেন বলিউডের একাধিক তারকা। মুখ খোলেন স্বয়ং অমিতাভ বচ্চনও। রোববার (৫ অক্টোবর) রাতে এক্স হ্যান্ডেলে একটি টুইট শেয়ার করে প্রতিবাদ জানান তিনি। যদিও এই ভিডিও নিয়ে এখনও পর্যন্ত কোনো রকম মন্তব্য করেননি রাশমিকা।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর