স্বামীর সেঞ্চুরিতে বেজায় খুশি আনুশকা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:১১ পিএম

৩৬ বছরে পা রাখলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। এমনকি এই জন্মদিনেই বিশ্বকাপ আসরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। দিনভর তাঁকে শুভেচ্ছায় ভাসিয়েছেন ক্রিকেটপ্রেমীরা। তবে দিনের শুরুতেই কোহলি তাঁর সেরা বার্তাটি পেয়েছিলেন স্ত্রী অনুশকা শর্মার কাছ থেকে। এরপর তো শত রানের ঝড়ো ইনিংস, অপরাজিত। 

শুধু সেঞ্চুরিই নয়, এতে কোহলি নিজেকে তুলেছেন কিংবদন্তি ক্রিকেটার শচিন টেন্ডুলকারের কাতারে। একদিনের আন্তর্জাতিক ম্যাচে এখন সর্বোচ্চ সেঞ্চুরি তাদের। ২৭৭টি ম্যাচে কোহলির সেঞ্চুরি ৪৯টি। ভক্তদের সঙ্গে এই আনন্দ মুহূর্তের উদযাপনটা ভাগ করে নিয়েছেন আনুশকাও। সেঞ্চুরি হাঁকানোর সেই মুহূর্তটি ইনস্টাগ্রামে শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘জন্মদিনে তুমি নিজেকেই দেখিয়ে দিয়েছ।’ 

আনুশকার পোস্ট

এর আগে আজ সামাজিক মাধ্যমে স্বামীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে আনুশকা লিখেছেন, ‘তিনি তাঁর জীবনের প্রতিটি ভূমিকায় আক্ষরিক অর্থেই ব্যতিক্রমী। কোনো না কোনোভাবে তিনি নিজের গর্বের মুকুটে পালক যোগ করে চলেছেন। আমি তোমাকে এই জীবনে এবং তারপরেও সীমাহীনভাবে ভালোবাসি। যেকোনোভাবে, যেকোনো অবস্থায় সব কিছুর থেকে বেশি ভালবাসি।’ 

সঙ্গে কোহলির একটি মজার ছবি এবং দু’জনের একসঙ্গে একটি ছবিও দিয়েছেন এই বলিউড অভিনেত্রী।

এমনকি ক্রিকেটার কোহলিকে নিয়ে একটি মজার তথ্যও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আনুশকা। টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে কোহলি হলেন একমাত্র বোলার, যিনি কোনও বৈধ বল না করেই উইকেট পেয়েছিলেন। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে কোহলিকে বল করতে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম বলটি ওয়াইড করেছিলেন কোহলি। সেই বলে কেভিন পিটারসেনকে স্টাম্প আউট করেছিলেন ধোনি। কোহলির বলটি গণ্য না হলেও ১ রান দিয়ে ১ উইকেট পেয়েছিলেন। সেই অবস্থায় কোহলির বোলিং পরিসংখ্যান ছিল ০-০-১-১। কোহলিকে ব্যতিক্রমী বোঝাতে এই ক্রিকেটীয় তথ্য নিজের বক্তব্যের সঙ্গে জুড়ে দিয়েছেন অভিনেত্রী।

বাকি দুই ছবির একটিতে রসিকতা করে বিরাটের অদ্ভুত মুখের ছবি দিয়েছেন অভিনেত্রী। শেষের ছবিতে রয়েছে প্রেমের মুহূর্ত। ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘ও সত্যিই জীবনের প্রত্যেকটা ভূমিকায় আলাদা! কিন্তু কোনো না কোনোভাবে নিজের গর্বের মুকুটে নতুন পালক যোগ করে যেতে থাকে। এই জীবন আর তার পর, শেষের পরেও তোমাকেই ভালোবাসি। প্রত্যেক মুহূর্তে, সমস্ত কিছু দিয়ে।’

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
সরকার লংমার্চে বাধা দিলে ছয় দফা এক দফায় রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। আজ শনিবার রাজধানীর শাপলা চত্বরে ১১ দলীয় ঐক্য জোটের লংমার্চ...
গাজা থেকে ফিলিস্তিনিদের সরাতে ইসরায়েলের আহ্বান প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন গাজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত, বহিষ্কার বা বাধ্যতামূলক স্থানান্তরের কোনো প্রস্তাব সমর্থন করে না বলে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর