গান গাওয়াটা অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর জন্য নতুন কিছু নয়। তবে ব্যস্ততায় ফুরসত মেলাই যেখানে ভার, সেখানে অপূর্বর কণ্ঠে গান ভক্তদের জন্য বাড়তি পাওয়া তো বটেই। একই কথা বলা যায় অভিনেতা এফএস নাঈমের ক্ষেত্রেও।
তবে তাঁদের দুজনকে এবার দেখা গেল গিটারবাদক ও গায়কের ভূমিকায়। নাঈমের গিটার ঝংকারে কণ্ঠ মেলালেন অপূর্ব। যেখানে দর্শক হিসেবে সামনে বসা জ্যোতিকা জ্যোতি, ইমনসহ আরও বেশ কয়েকজন।
গেল রোববার (৫ নভেম্বর) দুপুরে অপূর্ব তাঁর ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন। ২ মিনিট ১৬ সেকেন্ডের ওই ভিডিওটি প্রকাশের পরপরই প্রশংসায় ভাসছেন তাঁরা। আর মুহূর্তের মধ্যেই গাওয়া গান ভাইরাল হয় সামাজিক যোগাযোগমাধ্যমে।
ভিডিওতে দেখা যায়, একটি গেট-টুগেদার অনুষ্ঠানে গানের আসর বসেছে। সেখানে গিটার বাজাচ্ছেন অভিনেতা নাঈম। গিটারে তোলা কর্ডের ছন্দে গান গাইছেন অভিনেতা অপূর্ব। তাঁর কণ্ঠে ছিল জনপ্রিয় গায়ক আব্দুল জব্বারের গাওয়া বাংলা সিনেমা ‘সারেং বউ’র ‘ওরে নীল দরিয়া’ গানটি। সেই আড্ডায় অপূর্বর সঙ্গে গানটিতে কণ্ঠ মেলান উপস্থিত সবাই।
মাত্র দু’দিনেই গানটির মন্তব্যের ঘরে কথা বলেছেন প্রায় হাজার মানুষ। ফেসবুক রিয়্যাক্টের সংখ্যা ২২ হাজার। শেয়ার হয়েছে ২৪৪টি। আর গানটি দেখেছেন ২ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ।
প্রসঙ্গত, এর আগেও বহুবার গেয়েছেন অপূর্ব ও নাঈম। দুজনেরই প্রকাশ পেয়েছে মৌলিক গান।


জাতীয় চলচ্চিত্র পুরস্কার উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা
নতুন রেকর্ডে শাহরুখ
