নতুন রেকর্ডে শাহরুখ

আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০২:৫৮ পিএম

বছরটা পুরোপুরি নিজের করে নিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। এখনও চলছে ‘জওয়ান’ নিয়ে মাতামাতি। শুধু ২০২৩ সালের নয়, বলিউডের ছবির ইতিহাসে এমন অভাবনীয় সাফল্যের মুখ দেখেনি কোনও সিনেমা। ইতোমধ্যেই বিশ্বব্যপী ১১০০ কোটির ব্যবসা করেছে চলচ্চিত্রটি। তবে এবার অন্য রকম এক রেকর্ড করেছে ছবিটি। 

বাণিজ্য বিশ্লেষক সুমিত কাদেল একটি পোস্ট করেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে। সেখানে লেখেন প্রায় ৩.৯২ কোটি লোক হলে গিয়েছেন ‘জওয়ান’ দেখতে। হিন্দি সিনেমার ইতিহাসে যা সর্বোচ্চ। ‌

তার ভাষ্য, ‘‘প্রেক্ষাগৃহে জওয়ান দেখতে ৩.৯২ কোটি লোকের পা পড়েছে। ওটিটিতে মুক্তি পাওয়ার পরও ‘জওয়ান’ চলছে সিনেমা হলে। সপ্তম সপ্তাহে- হিন্দি ২.২৮ কোটি, ডাবিং ভার্সন ১১ লাখ, অষ্টম সপ্তাহে হিন্দি ৮৪ লাখ, নবম সপ্তাহে (তিন দিন) ২৪ লাখ। ভারতে ছবির আয় ৫৮৩.৪৫ কোটি, ডাবিং ৬০.৪৪ কোটি। ভারতে মোট আয় ৬৪৩.৮৯ কোটি। আর বিশ্বব্যপী আয় ১১৫১.৭৩ কোটি।’’

গত ৭ সেপ্টেম্বর মুক্তি পায় ‘জওয়ান’। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন দক্ষিণী পরিচালক অ্যাটলি কুমার। পর্দায় শাহরুখ রয়েছেন দ্বৈত চরিত্রে। আরও রয়েছেন নয়নতারা, বিজয় সেতুপতি, সানিয়া মালহোত্রা, সুনীল গ্রোভার, ঋদ্ধি ডোগরা, সঞ্জিতা ভট্টাচার্য প্রমুখ। ক্যামিও চরিত্রে দেখা মিলেছে দীপিকা পাড়ুকোন ও সঞ্জয় দত্তের।

আপাতত শাহরুখ খানের ভক্তরা অধীরে অপেক্ষা করছেন ডাঙ্কি মুক্তির। রাজকুমার হিরানির পরিচালনায় প্রথমবার কাজ করছেন শাহরুখ খান।

বলিউডের ‘কিং’ শাহরুখ খান ফিরছেন বড় পর্দায়। দীর্ঘ বিরতির পর তার প্রত্যাবর্তন ঘিরে যখন ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গে, ঠিক তখনই সামনে এলো নতুন চমক। একই সময়ে একই নামে সিনেমা নিয়ে হাজির...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর