ভেঙে গেল উপস্থাপক রাফসানের সংসার

আপডেট : ১০ নভেম্বর ২০২৩, ০৩:৫২ পিএম

উপস্থাপনার জনপ্রিয় মুখ রাফসান সাবাব। বছর তিনেক আগে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি। তবে এই বিয়ে এরইমধ্যে বিষাদে পরিণত হয়েছে। ভেঙে গেছে তাঁদের সংসার। স্ত্রী সানিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেছেন রাফসান নিজেই। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাতে ফেসবুকের এক পোস্টে বিচ্ছেদের খবর জানিয়ে রাফসান লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে ঘোষণা করতে হচ্ছে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি টানা হয়েছে। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পর দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’

সবশেষে তিনি বলেন, ‘আপনারা যদি এ বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’

২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাফসান। তিন বছরের এই দাম্পত্যজীবনের ইতি ঘটে সম্প্রতি।

প্রসঙ্গত, কলেজে পড়ার সময় থেকেই উপস্থাপনার সঙ্গে জড়িত রাফসান সাবাব। আইবিএর শেষ বর্ষে থাকা অবস্থায় টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঙ্গে তাঁর কাজের সুযোগ হয়। আয়মান সাদিকের সহযোগিতায় ২০১৭ সালে যাত্রা শুরু করেন ‘টেন মিনিটস স্কুল শো’। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেতে শুরু করেন। এরপর রাফসান লঞ্চ করেন ‘হ্যাশ ট্যাগ’ নামের আরেকটি শো। সেটিও দর্শকপ্রিয় হয়। এছাড়া ‌‘দারাজ ইলেভেন ইলেভেন’ ক্যাম্পেইন শোয়েও ব্যাপক প্রশংসিত হন তিনি।

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
রাজধানীর সবুজবাগে পলাশ নামের এক ওয়ার্ড বিএনপির কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে সবুজবাগ পানির পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপ হাতছাড়া হওয়ায় স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছেন মার্তিনেস। তীব্র হতাশায় থাকা মার্তিনেস আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়েও চিন্তাভাবনা শুরু করেছেন। এমনকি আর্জেন্টিনার জার্সিতে আর না খেলার কথাও ভাবছেন...
সরকার পরিচালনার অংশ হতে চান বিএনপির দীর্ঘদিনের জোটসঙ্গী শরিক দলগুলোর নেতারা। সরকার গঠনের ৫ মাস পর সম্প্রতি প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন তারা। সরকারের কার্যক্রমে সম্পৃক্ত থেকে রাষ্ট্র পরিচালনায়...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর