ঢাকায় আসছেন মাজিদ মাজিদি

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০১:৪০ পিএম

ঢাকায় আসছেন ইরানির প্রথিতযশা চলচ্চিত্র নির্মাতা মাজিদ মাজিদি। আগামী জানুয়ারিতে শুরু হতে যাওয়া ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেবেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামিল। এছাড়া আয়োজনের ফেসবুক পেজে এ বিষয়ে ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশসহ বিশ্বব্যাপী ভীষণ আলোচিত ‘চিলড্রেন অব হেভেন’ চলচ্চিত্রটি। যার নির্মাতা মাজিদি। এছাড়াও তার সমাদৃত ছবির মধ্যে আছে—বারান, দ্য ফাদার, সং অব স্পেরো, দ্য উইলো ট্রি এবং দ্য মেসেঞ্জার অব গড।

উৎসব কর্তৃপক্ষ জানায়, ২২ তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আসর চলবে ২০ থেকে ২৮ জানুয়ারি ২০২৪। ‘ভালো ছবি, ভালো দর্শক, ভালো সমাজ’ স্লোগানে এবারের আয়োজনটি চলবে।

এবার ২৫০টি সিনেমা দেখানো হবে। অংশ নেবে প্রায় ৭৫টি দেশ। উৎসবে প্রতিযোগিতা করবে ‘এশিয়ান সিনেমা সেকশন’, ‘রেট্রোসপেকটিভ,’ ‘ট্রিবিউট’, ‘ওয়াইড অ্যাঙ্গেল,’ ‘বাংলাদেশ প্যানারোমা সেকশন,’ ‘সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশন,’ ‘চিলড্রেন ফিল্মস সেকশন,’ ‘ওমেন ফিল্মমেকার্স সেকশন,’ ‘শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস সেকশন’ এবং ‘স্পিরিচুয়াল ফিল্মস সেকশন।’

সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
জীবনের কঠিন অধ্যায় পার করছেন প্রবীণ অভিনেতা অমিতাভ বচ্চন। গুরুতর অসুস্থ তিনি। সম্প্রতি মুম্বাইয়ের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হয়। এরপর ক’দিন তাঁকে আইসিইউতেও থাকতে হয়। এখন কেমন আছেন, সেই...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজন জাহিদুল ইসলাম ও ফয়সাল আহমেদ রাব্বীর ডিএনএ নমুনা সংগ্রহের নির্দেশ দিয়েছেন আদালত।
হবিগঞ্জে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের মূল হোতাসহ মোট ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। সোমবার দুপুরে হবিগঞ্জে র‍্যাব-৯-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব কর্মকর্তারা।
বেলুচিস্তানের খোজদার জেলার জিদিতে চালানো এক অভিযানে ১৯ পাকিস্তানি সেনাকে হত্যার দাবি করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। বেলুচিস্তান পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর