রাজনীতির শিকার পূর্ণিমা!

আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০২:৩২ পিএম

শূন্য দশকের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। সিনে পর্দার এ তারকা পূর্ণ করেছেন ক্যারিয়ারের ২৫ বছর। এতদিন পর জানালেন, রাজনীতির শিকার হয়েছেন তিনি।

সম্প্রতি রাজধানীতে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন করতে গিয়ে এমন মন্তব্য করেন পূর্ণিমা।

তার কথায়, ‘চলচ্চিত্র কমে আসছে। অনেক শিল্পী ঘরে বসে গেছেন। অনেক গুণী গুণী শিল্পী মারা গেছেন। কোনও কোনও রাজনীতি তো আছেই। কিছু না কিছু পলিটিক্সের কারণে অনেকেই ছবির কাজ পায়নি। আমিও পলিটিক্সের শিকার! আমিও কিছু ছবি থেকে বাদ পড়েছি, আমি জানি। যদিও আমি বলি, আমি করিনি কিছু কিন্তু আমি থাকা অবস্থায় অনেক ছবি থেকে বাদ পড়েছি। পলিটিক্স ছিল বলেই এটা হয়েছে। এখন কিছু বলার নেই। ছবি কমে গেছে। এফডিসিও এখন ছোট হয়ে আসছে।’

কথা বলেছেন নিজের কাজ নিয়েও। জানিয়েছেন কেন কমেছে কাজ! বলেন, ‘বড় পর্দায় যে ছবিগুলো হচ্ছে বা যে গল্পগুলো হচ্ছে হয়তোবা আমার সময় অনুযায়ী, আমার ২৫ বছরের যে ক্যারিয়ার, সে অনুযায়ী যে চরিত্র থাকা দরকার সেরকম ভালো চরিত্রের অফার আসে না। সেজন্য আমি কাজগুলো কম করছি। আর যেসব ছবি হচ্ছে আমি হয়তোবা ম্যাচ করতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘ওটিটি প্লাটফর্মে একটি কাজ করেছি। ওটিটির অনেক অফার আসে। ওটিটির যে অফারগুলো আসে ওগুলোর আবার একই জিনিস, আমি হয়তোবা ওসব চরিত্রের সঙ্গে ম্যাচ করতে পারি না। তাই কাজগুলো খুব একটা বেশি করা হয় না।’

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব। নিয়মিত ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি। আর সেসব পোস্ট ঘিরেই প্রায়ই তৈরি হয় ভক্তদের নানা আলোচনা। সম্প্রতি একটি...
‎ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন বছরের পর বছর। ইদানীং অবশ্য অভিনয় থেকে তিনি কিছুটা দূরেই রয়েছেন বলা যায়। বিরতি দিয়ে মাঝে ৩টি সিনেমায় কাজ...
একসময় পর্দা কাঁপানো জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত। এবার একটি অনুষ্ঠানে পুরোনো স্মৃতিচারণায় ফিরে গেলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, একসময়...
সম্প্রতি অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার একটি ফেসবুক পোস্টের সূত্র ধরে সামাজিকমাধ্যমে তাঁর বিচ্ছেদের গুজব ছড়িয়ে পড়ে। নেটিজেনদের এমন প্রচারণায় র্মমাহত তিনি। এবার বিষয়টি বিস্তারিত জানালেন অভিনেত্রী...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
অক্ষরজ্ঞানের সঙ্গে নৈতিক শিক্ষায় আলোকিত মানুষ হিসেবে বেড়ে উঠছে সুবিধাবঞ্চিত শিশুরা। হাতে-কলমে পাচ্ছে ছবি আঁকা, গান শেখারও সুযোগ। রাজধানীর গেন্ডারিয়ার দীননাথ লেনে ব্যতিক্রমী এমন পাঠশালা গড়ে তুলেছেন...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর