জায়েদ-নিপুণ এক প্যানেলে, উদ্যোগ ডিপজলের

আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ০৩:১৭ পিএম

বছর দুয়েক আগে জানুয়ারি মাসে হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন। সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই হবে শিল্পীদের এ ভোট। 

টানা কয়েক বছর সাধারণ সম্পাদক পদ লড়েছেন চিত্রনায়ক জায়েদ খান। সবশেষ এই পদটা নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে। যেখানে একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি করেছেন নিপুণ আক্তার ও জায়েদ খান। জায়েদ সবসময় তার সমর্থনে পাশে পেয়েছেন মনোয়ার হোসেন ডিপজল, রুবেল ও সুচরিতাসহ অনেক সিনিয়রকে। 

নির্বাচনকে সামনে এবার প্যানেল তৈরি করছেন ডিপজল। তিনি থাকবেন সভাপতি পদে। ডিপজল জানালেন, তার প্যানেল প্রস্তুত। 

শিল্পী সমিতির তিনবারের সাবেক সাধারণ সম্পাদক জায়েদ খানের সঙ্গে ডিপজলের সুসম্পর্ক রয়েছে। তবে সম্পাদক হিসেবে পছন্দ নয় তাকে। ডিপজল বললেন, “জায়েদ খান জুনিয়র ছেলে। ও আমার কমিটিতে থাকবে। তবে সেক্রেটারি আমি এখনো চিন্তা করি নাই। তবে যে আসবে, ভালোই আসবে। নতুন কাউকে নিয়ে আমি চিন্তা করব।”

তিনি আরও বলেন, ‘জায়েদ খানের সমিতির কার্ডে (চলচ্চিত্র শিল্পী সমিতি) যদি কোনো ঝামেলা না থাকে, তবে সে হতে পারে। আবার এও হতে পারে নিপুণ থাকছে। সেক্রেটারি বিষয়টি নিয়ে এখন চূড়ান্ত কিছুই বলা যাবে না। তবে এটুকু বলি, চমক আসছে।’

শোনা যাচ্ছে, ডিপজলের প্যানেলে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হতে পারেন চিত্রনায়িকা মৌসুমী। আসলেই কি তাই? এমন প্রশ্নের উত্তরে দাপুটে এই খল অভিনেতা বলেন, ‘মৌসুমী আসতে পারে। রুবেলও হতে পারে। তারা দুজনেই ফিফটি-ফিফটি। এখনও নিশ্চিত কিছু না। তবে যাকে নেব সবাই খুশি হবে—এটা আমার বিশ্বাস।’

উল্লেখ্য, শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে মিশা-জায়েদ প্যানেল থেকে সহসভাপতি পদে নির্বাচন করেন ডিপজল। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।

দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের ব্যস্ততা বাড়াচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান। একজন যুক্তরাষ্ট্রে, অন্যজন কানাডায়—দুজনেরই এখন সময় কাটছে নতুন নতুন কাজ ও...
বছর দুয়েক ধরেই আমেরিকায় অবস্থান করছেন জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। তবে থেমে নেই তাঁর শৈল্পিক চাকা! সেখানে বিভিন্ন স্টেজ শোয়ে অংশগ্রহণের পাশাপাশি নতুন নতুন কাজের মাধ্যমে ভক্তদের রীতিমতো চমকে দিচ্ছেন...
আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ভক্ত ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক জায়েদ খান। বিশ্বকাপের সময়ে মেসি ও তাঁর দলের সমর্থনে ভেসেছেন উচ্ছ্বাসে, ফাইনালে পরাজয়েও বিষাদে ঢেকেছে তাঁর মন। এবার সেই জায়েদ...
দীর্ঘ একদশক পর আবারও পরিচালনায় ফিরলেন জনপ্রিয় চিত্রনায়িকা আরিফা পারভীন জামান মৌসুমী। নির্মাণ করেছেন নতুন সিনেমা ‘বিচ্ছেদ বেদনা’। এরইমধ্যে তা বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি)...
যুক্তরাজ্যের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত অর্থায়ন করবে। ঢাকা সফররত সংস্থাটির প্রতিনিধিদল বাংলাদেশে অর্থায়নে তাদের আগ্রহের...
সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে সরকারের গুরু দায়িত্ব পালন করতে চান বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আগামীতে ৫টি স্তরে স্থানীয়...
বিরোধীদল অযৌক্তিক আন্দোলনে গেলে জনগণ তা প্রত্যাখান করবে বলে মনে করেন বিএনপি নেতারা। তাদের ধারাবাহিক কর্মসূচির বিপরীতে কোনো পাল্টা কর্মসূচি দেওয়ার চিন্তাও নেই সরকারি দলের। বিএনপির নেতারা বলছেন,...
ইসলামী ব্যাংকের এস আলম গ্রুপ সংশ্লিষ্ট ২৪টি কোম্পানির নামে থাকা ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ফ্রিজ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ব্যাংকটির স্পনসরড শেয়ার হোল্ডার ইসলামী ইকোনমিক রিসার্চ ব্যুরোর করা রিটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর