নজরুলের গান বিকৃতি বিতর্কে ক্ষমা চাইল ‘পিপ্পা’ টিম, তবে...

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৫:৫৩ পিএম

কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহকপাট’-এর মতো দেশাত্মবোধক গানের সুর বিকৃতিকাণ্ডে গত কয়েকদিন ধরেই হইচই ঢাকা-কলকাতায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি ‌‘পিপ্পা’ ছবির এই গানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে দুই বাংলার সংগীতশিল্পী তথা গানপ্রেমীরা। এবার চাপের মুখে অবশেষে ক্ষমা চেয়েছে সংশ্লিষ্টরা। অনেকটা যেন দায়সারাভাবে ক্ষমা চেয়েই বিতর্ককে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে প্রযোজনা সংস্থা। 

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় প্রযোজনা সংস্থা রয় কাপুর ফিল্মসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিবৃতি প্রকাশ করা হয়। প্রযোজনা সংস্থার দাবি, কপিরাইট সংক্রান্ত যাবতীয় নিয়মবিধি মেনেই কাজ করা হয়েছে, অনুমতি নিয়েই এই গান রিমেক করেছেন তাঁরা। নজরুল ইসলামের উত্তরসূরীরা চুক্তিবদ্ধ হয়েছিলেন ‘পিপ্পা’ টিমের সঙ্গে। সংস্থাটি জানায়, প্রয়াত কল্যাণী কাজী (নজরুল ইসলামের পুত্রবধূ) তাঁদের সঙ্গে চুক্তি করেন, তার সাক্ষী অনির্বাণ কাজী। জানানো হয়, কাজী নজরুল ইসলামের লেখা অপরিবর্তিত রেখে নতুন সুর দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে সেখানে।

বিবৃতিতে স্পষ্ট লেখা হয়েছে, ‘কাজী নজরুল ইসলামের আসল সুরের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। ভারতীয় উপমহাদেশের সংগীত জগত, সমাজ ও রাজনীতিতে কাজী নজরুল ইসলামের অবদান অনস্বীকার্য। একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে স্বাধীনতা, শান্তি ও ন্যায়ের জন্য যাঁরা সংগ্রাম করেছিলেন, তাঁদের কুর্নিশ জানাতেই এই অ্যালবাম তৈরি হয়েছে।’

তাঁরা আরও জানায়, ‘আমরা প্রয়াত কল্যাণী কাজীর কাছে অনুমতি চেয়েছিলাম এই গানের কথা ও স্পিরিট অক্ষুন্ন রেখে বিশ্বস্তভাবে সেটি নির্মাণ করার। তার চুক্তিও হয়েছিল। সই করেছিলেন প্রয়াত কল্যাণী কাজী, সাক্ষী ছিলেন অনির্বাণ কাজী (কল্যাণী দেবীর ছেলে)। 

এদিকে, নজরুল ইসলামের সুরারোপিত গানের প্রতি বাংলাভাষী মানুষের যে আত্মিক টান রয়েছে তা স্বীকার করে নিয়ে প্রযোজনা সংস্থার বক্তব্য, কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে তাঁরা ক্ষমাপ্রার্থী। বিবৃতিতে বলা হয়, ‘অরিজিনাল কম্পোজিশনের প্রতি দর্শকদের যে আত্মিক টান রয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি,তবে শিল্প সর্বদাই ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার বিষয়। তবে আমাদের কাজ যদি কারও ভাবাবেগে আঘাত দেয় কিংবা কোনো সমস্যার সৃষ্টি করে থাকে তাহলে আমরা ক্ষমাপ্রার্থী।’ 

উল্লেখ্য, অনির্বাণ কাজী আগেই সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন চুক্তি করেই তাঁর মা এই গান ব্যবহারের অনুমতি দিয়েছিলেন। তবে গান অবিকৃত রাখার কথা জানিয়েছিলেন নির্মাতারা। এমনকি গান রেকর্ড করার পর কল্যাণী দেবীকে তা শোনানোরও কথা ছিল। এরইমধ্যে গত মে মাসে কল্যাণী দেবীর মৃত্যুর পর এই বিষয়টি আর মাথায় ছিল না অনির্বাণের।
 
এভাবে বিতর্কের মাঝে ক্ষমা চাইলেও পরোক্ষভাবে কাজী নজরুলের পরিবারের ওপরই দায় চাপালেন ‘পিপ্পা’র নির্মাতরা। অনুমতি নিয়েই গান রিমেক করা হয়েছে, সাফ দাবি করছেন তাঁরা। 

মেক্সিকোতে ভয়ংকর এক হত্যাকাণ্ডে কেঁপে উঠেছে সংগীতাঙ্গন। নিজ বাড়িতেই খুন হয়েছেন ৩৮ বছর বয়সী গায়ক হোনাতান মেলেন্দেজ। তাঁর সঙ্গে প্রাণ হারিয়েছেন চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী আনা পলা মেলেন্দেজ,...
প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে করা প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও হুমকির মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। তবে পুলিশের এই প্রতিবেদনের সঙ্গে একমত নন মামলার বাদী ফ্যাশন ডিজাইনার...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর