গ্যালারিতে বসে কোহলির জন্য মন্ত্র জপছিলেন আনুশকা?

আপডেট : ১৫ নভেম্বর ২০২৩, ০৯:৪৪ পিএম

ঠিক ১০ দিন আগে কলকাতার মাঠে স্পর্শ করেছিলেন মাইলফলক। নিজের ৩৫তম জন্মদিনে এক দিনের ক্রিকেটে ৪৯তম শতরান করে শচিন টেন্ডুলকারের পাশে নিজের নাম লিখিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

আজ (১৫ নভেম্বর) মুম্বাইয়ে সেই স্বপ্নকে আরও উপরে নিয়ে গেলেন তিনি। বিশ্বকাপের সেমিফাইনালে ‘মাস্টার ব্লাস্টার’কে ছাড়িয়ে গেলেন বিরাট। এক দিনের ক্রিকেটে ৫০তম শতরান করলেন কোহলি। গ্যালারি আর মাঠের দূরত্ব উধাও হয়ে গেল বিরাটকে উদ্দেশ্য করে ছোড়া অনুশকার চুম্বনে।

তবে তারও আগে গ্যালারিতে বসে জপছিলেন এ অভিনেত্রী। কী মন্ত্র পাঠ করছিলেন বিরাটকে বাঁচাতে? না, মন্ত্র নয়, এ যেন ছিল ভালোবাসার প্রার্থনা।

বুধবার ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের অ্যাড্রিনালিন রাশ তুঙ্গে। ২০১৯ সালে বিশ্বকাপের সেমিফাইনালেও তো মুখোমুখি হয়েছিল এই দুই দল। সেই ম্যাচে মাত্র ১৮ রানের জন্য স্বপ্নভঙ্গ হয় টিম ইন্ডিয়ার! কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মহেন্দ্র সিং ধোনি।

কাট টু ওয়াংখেড়ে। এবার একই মহারণ চলাকালীন দেখা গেল বিরাট কোহলির জন্য একমনে প্রার্থনা করছেন আনুশকা শর্মা।

ভারত বনাম নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের নবম ওভারে কোহলিকে ফেরানোর জন্য যখন রিভিউ নিয়েছে নিউজিল্যান্ড, তখন গ্যালারিতে বসে থাকা অনুশকাকে দেখা গেল প্রায় হাঁফ ছেড়ে বাঁচতে। যতক্ষণ আম্পায়ার আউটের আবেদন খতিয়ে দেখছিলেন, তখন অভিনেত্রীকে একমনে প্রার্থনা করতেও দেখা গেল। সেই ছবিও ধরা পড়ল ক্যামেরায়। যা এখন নেটপাড়ায় ভাইরাল। আর শতক শেষে তাদের রোমান্টিক চুম্বনে বিমোহিত হলেন ভক্ত-দর্শকরা। 

প্রসঙ্গত, অনুশকার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন এখন গ্ল্যামারদুনিয়ার চর্চার কেন্দ্রে। তারকাজুটির তরফে কোনও ঘোষণা না এলেও অনুরাগীরা ইতিমধ্যেই নায়িকাকে দেখে দুয়ে দুয়ে চার করেছেন। শোনা যাচ্ছে, বিশ্বকাপের পরই সম্ভবত বিরাট-অনুষ্কা এই সুখবর জানাতে চলেছেন। 

বরাবরই টিম ইন্ডিয়ার পাশে ঢাল হয়ে থাকেন বিরাটপত্নী আনুশকা শর্মা। ওয়ান ডে, টি২০ কিংবা টেস্ট—যে খেলাই হোক না কেন, প্রায় সময়ই গ্যালারিতে বসে দলকে উৎসাহ দেন তিনি। নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করেন সামাজিক...
গুলিস্তানের ফুলবাড়িয়া ছাড়া অন্য বাস টার্মিনাল আপাতত সরছে না রাজধানী থেকে। তবে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকে আলাদা করা হচ্ছে বাস ডিপো। পূর্বাচল, নারায়ণগঞ্জ ও কেরাণীগঞ্জে প্রাথমিকভাবে...
বিএনপির নেতারা পুলিশের চেয়ে বেশি সময় থানায় থাকেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম।
ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ছাত্রদের আন্দোলন ধীরে ধীরে রাজনৈতিক রূপ নিচ্ছে। ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান নেন কংগ্রেস নেতা...
ইরানে বিমান হামলা আরও জোরদারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকদের মতে, এটি অতীতের ব্যর্থ কৌশলেরই পুনরাবৃত্তি। তাদের আশঙ্কা, সামরিক চাপ বাড়িয়েও তেহরানকে নতি স্বীকার করানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর