বাবা বিরাটের কান্না, মেয়ের মনের কথা জানালেন আনুশকা

আপডেট : ৩০ জুন ২০২৪, ০১:২৬ পিএম

টানটান উন্মাদনা ছড়িয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪’র শিরোপা জিতে নিল ভারত। শনিবার (২৯ জুন) ব্রিজটাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো এই ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হলেন বিরাট-রোহিতরা। আর বরাবরই টিম ইন্ডিয়ার পাশে ঢাল হয়ে থাকেন বিরাটপত্নী আনুশকা শর্মা। ওয়ান ডে, টি২০ কিংবা টেস্ট—যে খেলাই হোক না কেন, প্রায় সময়ই গ্যালারিতে বসে উৎসাহ দেন দলকে। নিজের আবেগ-অনুভূতি প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবারও ব্যতিক্রম নন; টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বিরাটদের এমন রোমাঞ্চকর জয়ে কী ভাবছিল ছোট্ট ভামিকা, তার মনের কথা জানালেন আনুশকা। 

এদিন টিম ইন্ডিয়ার একাধিক স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। একটিতে দেখা যাচ্ছে, রোহিত থেকে বিরাট, রাহুল, হার্দিক—সবারই চোখের কোণে জল জমেছে। কাঁদছেন তাঁরা। আর এই চোখের জল নিয়েই মেতেছেন শিরোপা জয়ের আনন্দে। 

সেই ছবিগুলোর ক্যাপশনে আনুশকা লিখেছেন, ‘আমার মেয়ের সবচেয়ে চিন্তা ছিল এই খেলোয়াড়দের কেউ আছে কিনা, যারা তাঁদের জড়িয়ে ধরবে, কারণ তাঁরা কাঁদছে। হ্যাঁ সোনা… আজ তাদের আদর করেছে দেশের ১.৫ বিলিয়ন ভারতবাসী। কী দুর্ধর্ষ জয়। চাম্পিয়ন্স… অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়া।’

আরেকটি পোস্টে লিখেছেন স্বামী বিরাট কোহলিকে নিয়েও। ‌যেখানে বিরাটের কাঁধে ভারতের জাতীয় পতাকা। হাতে ট্রফি, মুখে তৃপ্তির হাসি। ক্যাপশনে ‘রব নে বানা দি জোড়ি’ অভিনেত্রী লিখেছেন, ‘এবং… এই মানুষটাকে ভালোবাসি। যাকে ঘর বলতে গর্ব হয় আমার। যাও এবার আমার জন্য এক গ্লাস স্পার্কলং ওয়াটার খাও এবং এই জয়কে উপভোগ কর।’

আনুশকার এই পোস্টে ভালোবাসা-শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন ভক্তরা। এমনকি সেখানে প্রিয়াঙ্কা চোপড়া, ভূমি পেডনেকররাও মন্তব্য করেছেন।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর